শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পূজামন্ডপ গুলোতে দেবীর চরণে ভক্তের অঞ্জলি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পূজামন্ডপ গুলোতে দেবীর চরণে ভক্তের অঞ্জলি
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পূজামন্ডপ গুলোতে দেবীর চরণে ভক্তের অঞ্জলি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার উৎসবপ্রিয় সনাতন বাঙালি হিন্দুরা মেতে উঠেছে পূজার আনন্দে। শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পেরিয়ে আজ মহাসপ্তমী। ভোরে দর্পণে কলাবউ স্নান। দেবীর নবপত্রিকা প্রবেশের মধ্যে দিয়ে শুরু হবে সপ্তমী পুজো। এরপর দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রতিমার সমুখে দেওয়া হবে পুষ্পাঞ্জলি। মন্ডপে মন্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুর হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। উপজেলার প্রায় অর্ধশত পূজামন্ডপ এখন উৎসবে মাতোয়ারা।

উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা যায়, হিন্দুধর্মাবলম্বীদের পাশাপাশি নানা ধর্ম-বর্ণের মানুষ দল বেঁধে পূজা দেখতে আসছে। বিকাল থেকেই পূজামন্ডপগুলোয় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বাহারি পোশাকে আর অঙ্গসজ্জায় নিজেদের সাজিয়ে রাঙিয়ে উৎসব-আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা। গতকাল সন্ধ্যা নাগাদ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠে। আলোকসজ্জায় এবার আনা হয়েছে ভিন্নতা।

জানা গেছে, সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন মন্ডপে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ণ পালা, আরতিসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে মহাষষ্ঠী পূজা। সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস এবং ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ছিল পুষ্পাঞ্জলি, আরতি ও প্রসাদ বিতরণ।

এ ছাড়া মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর ও ঢাকের বাদ্য। গতকাল ছিল মহাষষ্ঠী। মহাসপ্তমীতে মূলত দুর্গোৎসবের মূল পর্ব শুরু হচ্ছে আজ। আজ ষোড়শ উপচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা হবে। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।

ভবানীপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার দও বাদল ও ভবানীপুর জমিদার বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ চৌধুরী বলেন, মা এবার ঘটকে চড়ে আসছেন আর ঘটকে চড়ে যাবেন। আত্রাই উপজেলায় ৪৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল মহাষ্টমী। পূর্বাহ ৯-৫৮ মধ্যে মহাষ্টমীর কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্ত। রাত্র ১২-৩৫ গতে সন্ধিপূজা আরম্ভ, ১২-২৪ সন্ধিপূজা সমাপন। পাঁচ দিনের শারদ উৎসব শেষ হবে ৮ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, হিন্দু ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। উপজেলায় ৪৯টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রতিটি পূজামন্ডবগুলো পরিদর্শন করেছি এবং প্রতিটি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকসহ সদস্যদের সাথে মতবিনিময় করেছি। এ উৎসব শান্তি পূর্ণ ভাবে পালন ও নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আত্রাইয়ে গাঁজাসহ এক মাদক কারবারি আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ নয়ন প্রামানিক (৩২)) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নয়ন উপজেলার বেওলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বেওলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ নয়ন প্রামানিক নামে এক মাদক কারবারিকে আটক করে। তিনি আরও বলেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী

আর্কাইভ