শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে প্রস্তুতি সভা
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে প্রস্তুতি সভা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজ শনিবার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এই প্রস্তুতি সভায় জেলা, উপজেলা ও গাইবান্ধা পৌরসভা পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাতটি থানার অফিসার ইনচার্জ ও উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, ও আনোয়ার হোসেন, সহকারি পুলিশ আব্দুল আউয়াল ও আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম. আব্দুস সালাম, আবু জাফর সাবু, প্রতাপ ঘোষ, সাইফুল আলম সাকা, শাহ আহসান হাবিব রাজিব, জিয়াউর রহমান হেনরী, সামিকুল ইসলাম লিপন, ফিরোজ খান নুন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জিল¬ুর রহমান, আফতাব হোসেন প্রমুখ।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দিবসটি উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শে¬াগানকে সামনে রেখেই কমিউনিটি পুলিশিং কমিটি কাজ করে যাচ্ছে। সুতরাং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা এবং পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে। তাই সারাদেশের ন্যায় এবারও গাইবান্ধায় বর্ণাঢ্যভাবে এই দিবসটি পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, জেলা ও উপজেলা সদরে ২৬ অক্টোবর শনিবার পুলিশিং ডে পালন উপলক্ষে সারাদিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। জেলা পর্যায়ের কর্মসূচির মধ্যে রয়েছে সকালে বেলুন উড়িয়ে কেক কেটে এই কর্মসূচির সূচনা করা হবে। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী স্থানীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে ফিরে আসবে। র‌্যালী শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বিতর্ক, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। বিকেলে পুলিশ লাইন মাঠে পুলিশ বনাম কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা, সদর উপজেলা ও গাইবান্ধা পৌরসভা পুলিশিং কমিটি যৌথভাবে জেলা পুলিশের সহযোগিতায় জেলা পর্যায়ে দিনব্যাপী এই কর্মসূচি পালন করবে। এছাড়া সাতটি উপজেলাতেই উপজেলা পুলিশিং কমিটিগুলোর উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

বই পড়ার কোনো বিকল্প নেই : ডেপুটি স্পিকার

গাইবান্ধা :: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের বাইরে ‘আউট’ বইও পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই। কল্পনা না থাকলে মানুষ কখনও বড় হতে পারে না। আর বই পড়লে সেই কল্পনার জগৎ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের সব ধরনের বই পড়তে হবে।
আজ শনিবার গাইবান্ধার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতী শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাডভাইজার(অপারেশন) ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম ও পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উপদেষ্টা ফয়জার রহমান , আশার পরিচালক হামিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশা কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের গুয়ারভিটা জলদির মোড় এলাকা সংলগ্ন লিচু বাগান থেকে শনিবার সকালে দুলামিয়া (৩৫) নামে মস্তক বিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত দুলামিয়া ওই গ্রামের এমারত উল¬াহর ছেলে। দুলা মিয়া একজন কাঁচামাল ব্যবসায়ি।
স্থানীয়রা জানায়, দুলা মিয়া শুক্রবার রাতে বাড়ির পার্শ্ববর্তী বিলে একাই মাছ ধরতে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফেরেনি। পরদিন সকালে বিলের পাশে লিচু বাগানে দুলামিয়ার মস্তক বিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো: শাহরিয়ার জানান, গুয়ারভিটা গ্রামে বিলের পাশে একটি লিচু বাগানে দুলা মিয়ার মাথাবিহীন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)