শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

---আমির হামজা. রাউজান প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। আজ মঙ্গলবার ৮ অক্টোবর চট্টগ্রামের রাউজানে ২৩২টি দুর্গাপূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে । বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জন দিতে রাউজান উপজেলার অপরাজিতা সেবাশ্রম মন্দির মাঠে ভক্তদের ভিড় নামে। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে ঢল নেমেছে হাজার হাজার মানুষের। সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন ধর্মের শিশু থেকে শুরু করে সববয়সের নারী-পুরুষের লোকেলোকারণ্য হয়ে পড়ে। যুবক-যুবতী, আবাল বৃদ্ধ বণিতা ট্রাকে, ভ্যানে ও মোটর সাইকেলসহ বিভিন্নভাবে ঢাকঢোল পিটিয়ে রাউজানের এই প্রান্তথেকে ওই প্রান্ত ঘুরে বেড়ায় রাঙ্গামাটি সড়কে ও কাপ্তাই সড়কে। এতে দর্শনার্থীরা বলছেন, এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বিশাল এক মিলনমেলা। প্রতিমা বিসর্জন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ অপরাজিতা সেবাশ্রম মন্দির মাঠে বিশাল এক বিজয়া সম্মেলনের আয়োজন করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন দে”র সঞ্চালনায় এখানে প্রধান অতিথি ছিলেন  এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এহাসান মুরাদ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ্, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, শাহ্ আলম চৌধুরী, হামরুল হাসান বাহাদুর, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ২য় প্যালেন মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর হাসান মোহাম্মদ রাসেল, সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ যু্বলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দীলিপ চৌধুরী, যু্বলীগ নেতা তপন দে, উজ্জল চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ ।





আর্কাইভ