শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » সন্ত্রাসীদের হুমকিতে পরিবার বাড়ি ছাড়া
প্রথম পাতা » গাইবান্ধা » সন্ত্রাসীদের হুমকিতে পরিবার বাড়ি ছাড়া
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসীদের হুমকিতে পরিবার বাড়ি ছাড়া

---গাইবান্ধা  প্রতিনিধি :: গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. খবির উদ্দিন সরকারের মেয়ে খূশবা আকতারকে ফুলছড়িতে ক্রয় করে দেয়া হোটেলের ব্যবসা প্রতিষ্ঠানটি সন্ত্রাসীরা হামলা চালিয়ে জবর দখল করে নিয়ে তাতে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে বাধা দিলে একই গ্রামের ইসমাইল, জুয়েল, ইয়াছিন ও তাদের সহযোগি সন্ত্রাসীরা বসতবাড়িতে হামলা চালায় এবং মুক্তিযোদ্ধার দুই মেয়ে খুশবা আকতার ও ফাতেমা আকতারকে বেদম মারপিট এবং তাদের শ্লীলতাহানি করে। এসময় বাধা দিলে জামাতা ইউসুফ আলীকেও মারপিট করে সন্ত্রাসীরা। এতে ফাতেমা আকতার আত্মরক্ষার্থে মোবাইল ফোনের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করে। তাৎক্ষনিক ফুলছড়ি থানার এসআই রফিক সিগন্যাল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সিএনজিযোগে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মো. খবির উদ্দিন সরকার লিখিত বক্তব্যে এ তথ্য জানান। তিনি আরও উল্লেখ করেন তার বড় মেয়ে মোছা. খুশবা আকতারকে বিয়ে দেয়ার পর তাদের সংসারে অভাব দেখা দিলে একটি দোকান ক্রয় করে মেয়েকে দেন এবং সেই দোকানে জামাতা ইউসুফ আলী হোটেলের ব্যবসা শুরু করেন। এই ব্যবসা প্রতিষ্ঠানটি ভালো ব্যবসা শুরু হলে জামাতার ছোট ভাই ইসমাইল, জুয়েল ও ইয়াছিন আলী সহযোগী সন্ত্রাসীদের নিয়ে জবর দখলের অপচেষ্টা চালায়। এতে নিরাপত্তার জন্য জামাতা ইউসুফ আলী ফুলছড়ি থানায় একটি জিডি করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা সন্ত্রাসীদের নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি জবর দখল করে নেয় এবং মারপিটের ঘটনা ঘটায়। ফলে ওই সন্ত্রাসীদের আসামি করে মুক্তিযোদ্ধার জামাতা থানায় মামলা দায়ের করে।
এই মামলা থেকে রেহাই পেতে নিজেরাই নিজেদের হা কেটে পায়ে, হাতে কৃত্রিম জখম দেখিয়ে ব্যান্ডেজ করে ফুলছড়ি থানার ওসির কাছে গত ১ অক্টোবর উল্টো মিথ্যা মামলা দায়ের করে। এতে মুক্তিযোদ্ধা, তার স্ত্রী, তার দুই মেয়ে, জামাতা ও নাতি নাতনিদের আসামি করা হয়। এব্যাপারে পুলিশ কোন ভূমিকা না রাখলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং তারা মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদানসহ হত্যার হুমকি দিয়ে আসছে। এতে মুক্তিযোদ্ধার জামাতা, মেয়ে তারা পরিবার পরিজন নিয়ে আত্মরক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে এব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ সুপার, ফুলছড়ি থানার কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদসহ সংশ্লিষ্ট সকলের কাছে এই অন্যায়ের প্রতিকারসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা খবির উদ্দিন সরকারের স্ত্রী নুর আকতার, মেয়ে খুশবা আকতার ও ফাতেমা আকতার।

গাইবান্ধায় শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘আমার কথা শোন’

গাইবান্ধা :: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘আমার কথা শোন’ শীর্ষক এক অনুষ্ঠান গাইবান্ধা সরকারি শিশু পরিবার বালিকায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক এই অনুষ্ঠানে শিশু পরিবার বালিকার ৭০ জন শিশু অংশ গ্রহণ করে। তারা তাদের বক্তব্যে নিজেদের চাওয়া পাওয়া, সমস্যা সংকট ও অধিকার সম্পর্কে নানা তথ্য তুলে ধরে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাহিত্যিক সাংবাদিক আবু জাফর সাবু, শিশু পরিবারের সহকারি শিক্ষক ফরিদা ইয়াসমিন, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের আশিকুর রহমান শাওন ও তাওহিদ তুষার। এছাড়া শিশু পরিবার বালিকার শিশুদের মধ্যে বক্তব্য রাখে হাসিনা আকতার, ভাদরী আকতার, নুরছানা খাতুন, জান্নাতি আকতার, জমিলা খাতুন, লিজা আকতার, মিম আকতার ও ববিতা খাতুন।
উল্লেখ্য, জাতি সংঘ ঘোষিত শিশু অধিকার সনদে ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস সপ্তাহ উপলক্ষে শিশুদের র‌্যালী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘আমার কথা শোন’, আন্তর্জাতিক কন্যা দিবস উদযাপন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আজকে শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সপ্তাহব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

গাইবান্ধা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নব গঠিত কার্যনির্বাহী কমিটির আনন্দ মিছিল
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নব গঠিত কার্যনির্বাহী কমিটির একটি আনন্দ মিছিল বৃহস্পতিবার শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আনন্দ মিছিলটি গাইবান্ধা প্রেস ক্লাবে আসে এবং নব নির্বাচিত কর্মকর্তারা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে নব নির্বাচিত কমিটির সভাপতি মো. শাহ আলম ও সম্পাদক মো. ওয়াশিম আলম গাইবান্ধা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি তালিকা ঘোষণা করেন। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির সুপারিশক্রমে রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মো. খোরশেদ আলম এই কমিটি অনুমোদন করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা কর্মকর্তারা হলেন- কার্যকারি সভাপতি আলম মিয়া, সহ-সভাপতি সাজু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, ক্যাশিয়ার মো. আলম মিয়া, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সড়ক সম্পাদক মো. সুজন মিয়া ও পান কৃষ্ণ, সদস্য মো. রতন মিয়া, মো. হাকিম মিয়া, মো. মাসুদ মিয়া।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)