শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

---গাইবান্ধা প্রতিনিধি :: জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তি উদযাপনের লক্ষ্যে গাইবান্ধায় আজ শনিবার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়ের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সুলতান আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রণজিৎ বকসী সুর্য, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, তানজিমুল ইসলাম, সাইফুল আলম সাকা, আমিনুর জামান রিংকু, রেজাউল করিম রেজা, মাহমুদা পারুল, সরদার মো. শাহীদ হাসান লোটন, আহসান হাবীব রাজিব প্রমুখ।

গাইবান্ধায় জেলা পিকআপ মালিক সমিতির কমিটি গঠন

গাইবান্ধা :: গাইবান্ধা জেলা পিকআপ মালিক সমিতি (রেজিঃ নং রাজ- ২৮৫৫) এর ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি অসিম কুমার সাহা, সহ-সভাপতি মো. আনিছুর রহমান রুজ, সাধারণ সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিম, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হুদা, অর্থ সম্পাদক মো. শহিদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. হামিদ মিয়া, সড়ক সম্পাদক মো. ফরিদ মিয়া ও সদস্য মো. সাদা মিয়া।
উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা পিকআপ মালিক সমিতি (রেজিঃ নং রাজ- ২৮৫৫) পূর্বের মেয়াদ পূর্ণ হওয়ায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের জন্য বহাল থাকবে।
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্রদের মানবন্ধন
গাইবান্ধা :: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধনের কর্মসূচি পালন করে।
এইচএম রাফসান রাজন বুটেক্সের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এহসানুল হক সৌরভ, ওমর আল সানি প্রমুখ। বক্তারা বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হলের ভেতরে প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। তারা বলেন, আবরার ফাহাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





আর্কাইভ