শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » মানবতাবিরোধী অপরাধ : গাইবান্ধার ৫ আসামির রায় মঙ্গলবার
প্রথম পাতা » গাইবান্ধা » মানবতাবিরোধী অপরাধ : গাইবান্ধার ৫ আসামির রায় মঙ্গলবার
সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবতাবিরোধী অপরাধ : গাইবান্ধার ৫ আসামির রায় মঙ্গলবার

---গাইবান্ধা প্রতিনিধি :: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ আসামির রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায়ের জন্য দিন ঠিক করে।
আসামিরা সবাই গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা ও চক গয়েশপুর গ্রামের বাসিন্দা। একাত্তরে তারা সবাই ছিলেন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী অথবা সমর্থক। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে তারা রাজাকার বাহিনীতে নাম লেখান এবং ওই এলাকার বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধ ঘটান।
আসামিরা হলেন- মো. রঞ্জু মিয়া, আবদুল জব্বার ম-ল, মো. জাসিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ ম-ল ও মো. মমতাজ আলী বেপারি ওরফে মমতাজ। তাদের মধ্যে কেবল রঞ্জু মিয়া কারাগারে আছেন। বাকিরা সবাই পলাতক।
মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, দেশেত্যাগে বাধ্য করা ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল গত ২১ জুলাই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এ মামলায় শুনানি করেন মোখলেসুর রহমান বাদল। কারাগারে থাকা একমাত্র আসামির পক্ষে এবং পলাতক আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন মোহাম্মদ আবুল হাসান।
উল্লেখ্য,এ মামলায় মোট আসামি ছয় জন। তাদের মধ্যে আজগর হোসেন খান মামলার তদন্ত চলাকালে মারা যান। ২০১৮ সালের ১৭ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বাকি পাঁচ আসামির যুদ্ধাপরাধের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনি

গাইবান্ধা :: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান  আজ সোমবার শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে সপ্তাহব্যাপি এই কর্মসূচি পালন করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই পারবে এদেশকে সুন্দর সোনার বাংলায় রূপান্তরিত করতে। সুতরাং শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের উপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাতদিনব্যাপি অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আইডিয়াল কেয়ার মাদ্রাসা, “আমার কথা শোন”, এতে মতবিনিময় ও শিশুরা নিজেদের কথা ব্যক্ত করে। এছাড়া কন্যা শিশু দিবস উপলক্ষে সমাবেশ ও দেশের গানের প্রতিযোগিতা, অটিস্টিক ও বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সরকারি শিশু পরিবার বালকে পথ শিশু, শ্রমজীবী শিশু, সুবিধাবঞ্চিত ও প্রারম্ভিক শৈশব বিষয়ক শিশুদের খেলাধুলা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা।





আর্কাইভ