শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু
প্রথম পাতা » পাবনা » পাবনায় ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু
বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু

---পাবনা প্রতিনিধি :: পাবনার ঈশ্বরদীতে একটি ট্রাকের ধাক্কায় অপর ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় সাহাপুর নতুন হাট মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবির জানান, পাবনা থেকে ধান নিয়ে ট্রাকটি কুষ্টিয়া যাচ্ছিলো। পেছনের ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নদীতে ইলিশ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

পাবনা প্রতিনিধি :: পাবনা সদরে পদ্মা নদীতে ইলিশ ধরতে যাওয়া নৌকার সংঘর্ষে এক জেলে নিখোঁজ হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরতারাপুর ইউপির বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কমর উদ্দিন শেখ ওই ইউপির কফিল উদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল বলেন, গোপনে পদ্মা নদীতে ইলিশ শিকারে দুই নৌকায় করে যায় জেলেরা। নৌকা দুটির গতি বেশি থাকায় বাহেরচর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে এক নৌকায় থাকা কমর উদ্দিন ছিটকে পড়ে যান। তবে তার ছেলে রক্ষা পান।
পাবনায় ভুয়া কাজিদের পরানো হবে জিন্স প্যান্ট
পাবনা প্রতিনিধি :: কাজির নামে পাজি চলবে না। কোনো ভুয়া কাজি যদি বাল্যবিয়ের সঙ্গে জড়িত থেকে ধরা পড়েন, তখন তাদের পাঞ্জাবি-পায়জামার পরিবর্তে জিন্স প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দেয়া হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় পাবনা সদর ইউএনও জয়নাল আবেদিন এ কথা বলেন।
ইউএনও বলেন, ইসলামের লেবাস ধারণ করে কোনো ভন্ডামি করতে দেয়া হবে না। যদিও ইসলাম সম্পর্কে কম জানি তবুও এর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পিআইও আব্দুল করিম ও মোঃ ওয়াজেদ আলী প্রমূখ।
ছেলের ইটের আঘাতে পিতা খুন
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ছেলের ইটের আঘাতে খুন হয়েছে বাবা খন্দকার ছানোয়ার হোসেন (৫৫)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হরিপুর তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছেলে ইসমাইল হোসেনের ছুঁড়ে মারা ইটের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি তেবাড়িয়া গ্রামের মৃত আঃ ওহাব খন্দকারের ছেলে। তিনি হরিপুর পোস্ট অফিসের পিয়ন ছিলেন।
এলাকাবাসী জানান, বিকেলে ছেলে ইসলামাইলের স্ত্রীর সাথে তার মায়ের তর্ক বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। এ খবর শুনে ইসমাইল বাড়িতে ফিরে তার মা’কে মারতে উদ্যক্ত হলে বাবা ছানোয়ার তাকে বাধা দেয়। তিনি লাঠি দিয়ে ছেলেকে মারতে শুরু করলে ছেলে দৌড় দেয়। এক পর্যায়ে রাস্তা থেকে ইট তুলে বাবাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে ইসমাইল। মাথায় ইটের আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে বাবা ছানোয়ার। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে হরিপুর বাজারে পল্লী চিকিৎসক রতন কুমারের কাছে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। আসামিকে (ছেলে) আটক করতে পুলিশের অভিযান চলছে।
পাবনার শিবপুর চিকনাই নদীতে নৌকা বাইচের উদ্বোধন
পাবনা প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রাম বাসির আয়োজনে চিকনাই নদীতে মঙ্গলবার বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচের উদ্বোধন করা হয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচের সভাপতি আয়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নৌকা বাইচের উদ্বোধন করেন পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ওয়াজ উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, ডাঃ গোলজার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক প্রমূখ ।
উদ্বধনের প্রথম দিনে মোট ৪ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে । নৌকা বাইচের সার্বিক আয়োজনে ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)