শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ভারতের সাথে অসমচুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় সমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » ভারতের সাথে অসমচুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় সমাবেশ
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের সাথে অসমচুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় সমাবেশ

---গাইবান্ধা প্রতিনিধি :: ভারতের সাথে অসমচুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচার, সুনামগঞ্জের দিরাইয়ে শিশু হত্যা, দুর্নীতি সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দবিতে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় প্রগতিশীল সংগঠনসমূহের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন প্রমূখ।
বক্তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ক্রাইম চক্র সিন্ডিকেট তৈরি করে ক্যাসিনো বানিজ্যসহ টেন্ডারবাজি, চাঁদাবাজের সাথে জড়িত হয়ে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আর এই নৈরাজ্যকর অবস্থার স্বীকার হয়েছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। বক্তারা আবরার হত্যাকান্ডের সাথে জড়িত হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, তিস্তার পানির চুক্তি জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকার ভারতের কাছ থেকে তা নিতে পারেনি। উপরন্ত শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ফেনী নদীর পানি ভারতকে দিয়ে একটি অসম চুক্তি করা হয়েছে। যেটি দেশের স্বার্থবিরোধী। বক্তারা অবিলম্বে এই অসম চুক্তির বাতিল দাবি করেন। এছাড়াও বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি গড়ে তোলার ফসল আজকের এই পৈশাচিকভাবে শিশু তুহিন হত্যাকান্ড। বক্তারা এই নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া সরদার পাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গেলে ফিরোজ মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফিরোজ ওই গ্রামের ভট্টু মিয়ার ছেলে
স্থানীয়রা জানান, ফিরোজ ও তার বোন ব্রহ্মপুত্রে নদীতে মাছ ধরতে যায়। ভাই বোন নদীতে ডুবে ডুবে মাছ ধরার এক পযার্য়ে ফিরোজ নিখোঁজ হয়। এসময় অনেক খোজা খুঁজি করে তাকে পাওয়া যায় না। পরে একপর্যায়ে স্থানীয় লোকজন নদীতে ফিরোজের লাশ দেখতে পায় এবং তার লাশ উদ্ধার করে।





আর্কাইভ