রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাকিবকে খেলার মাঠে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন
সাকিবকে খেলার মাঠে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় সাকিব আল হাসানকে খেলার মাঠে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করেছে ক্রীড়াপ্রেমীরা। আজ রবিবার দুপুরে পৌর শহরের শেখ আঃ হাই সড়কে স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন মোংলা ক্রীড়া পরিষদ’র আহবায়ক শেখ কামরুজ্জামান জসিম, বাঁধন স্পোটিং ক্লাবের সভাপতি এম আর মাসুদ রানা, মুক্ত বাংলা স্পোটিং ক্লাবের ওয়াসিম আরমান, সোনার বাংলা ক্রীড়া চক্রের মো. রিপন, যুব ফোরামের মোঃ পারভেজ, রেনেসা স্পোটিং ক্লাবের অধিনায়ক মো. শাহিনসহ বিভিন্ন ক্লাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাকিব আল হাসানকে যদি খেলার মাঠে ফিরিয়ে আনা না হয় তাহলে দেশের ক্রীড়াঙ্গনে বিপর্যয় নেমে আসবে, এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হতে পারে না। তাই সাজা মওকুফ করে খেলার মাঠে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ চাওয়া হয় এই মানবন্ধন থেকে।
মোরেলগঞ্জে কিটনাশক ডিলারকে অর্থদন্ড
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে সুকদেব হালদার নামে এক কিটনাশক ডিলারকে মেযাদ উর্ত্তীন কিটনাশক বিক্রির দায়ে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ রবিবার বেলা ৩ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ দে ওই ব্যাবসায়ীকে ৬ হাজর টাকা জরিমানা করেন।
এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত সুকদেব হালদারের ভাই ভাই কৃষি ষ্টোরে অভিযান চালায়। দোকান থেকে বিভিন্ন কোম্পানির মেয়াদ উর্ত্তীন ওষুধ জব্দ করা হয়।
সহকারি কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ