শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নকল ঘি তৈরির কারখানার সন্ধান
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নকল ঘি তৈরির কারখানার সন্ধান
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে নকল ঘি তৈরির কারখানার সন্ধান

---ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলায়  একটি ভাড়া বাসায় বসে পাম অয়েল সয়াবিন তেল ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে ঘি তৈরি করছিল বরিশালের মো. বাবুল নামের এক লোক। আবার তৈরি করা ওই নকল ঘি কৌটার মোড়কে লিখে ছিলেন দামি আর উন্নত মানের বাঘাবাড়ির ও রাজধানী নামের ঘি। উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার একটি বাড়া বাড়িতে অভিযান চালিয়ে এই নকল ঘি তৈরির কারখানার সন্ধান পায় ইউএনও।

গতকাল ৩ নভেম্বর রবিবার বিকালের দিকে স্থানীয় জনপ্রতিনিধি সহ এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ। এ অভিযান পরিচালনা সময় নকল “ঘি” কারখানায় খাঁটি বাঘা বাড়ির ও রাজধানী সহ বিভিন্ন নামি-দামী উন্নত প্রতিষ্ঠানের লেভেল যুক্ত ২০০ লিটার ভেজাল ঘি, অনেক গুলো খালি কৌটা ঘি তৈরির উপকরণ জব্দ করা হলে পরে সবার সামনে ধ্বংস করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ জানান, ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে কয়েকটি নামি-দামি উন্নত ব্রান্ডের লোগো লাগানো ভেজাল ঘি উদ্ধার করি। আটককৃত ‘ঘি’ ব্যবসায়ী মো. বাবুল(৩৪) তার বাড়ি বরিশাল জেলায়। সেই বিগত দুই বছর ধরে এসব নকল ভেজাল ঘি মধ্যে মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল।

এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন ও ইউপি সদস্য হাজী মো. আমির হোসেন প্রমুখ।

রাউজানে সড়ক দূর্ঘটনায় নিহত-১
রাউজান :: চট্টগ্রামের রাউজান সড়ক দুর্ঘটনায় এক অটো গাড়ি চালক নিহত হয়েছে। গতকাল ৩ নভেম্বর রবিবার সকালে উপজেলার কোম্পানী ঘাটা নামক স্থানে এই ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় নিহতের মো. মহিউদ্দিনের বাড়ি উপজেলার ১৫ নং নোয়াজিষপুর এলাকার ছেলে। জানা যায়, সিএনজি নিয়ে একটি গ্যাস স্টেশন দিকে গ্যাস আনার জন্য যাওয়া পথে বিপরীত দিক আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশায় ধাক্কা দিলে আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





আর্কাইভ