শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে কৃষকের সম্ভাবনা আদর্শ বীজতলা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে কৃষকের সম্ভাবনা আদর্শ বীজতলা
বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কৃষকের সম্ভাবনা আদর্শ বীজতলা

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: পুষ্টিসম্পন্ন চারা হলে গাছ ভাল হয়, নিরোগ ও ভাল ফলন হয়৷ কীটনাশকের ব্যবহার কমে যায়৷ যথাসময়ে উত্‍পাদন পাওয়া যায়৷ কম জমিতে বেশি পরিমাণ ফলন হয়৷ আর এসব বিষয় নির্ভর করে আদর্শ বীজতলার ওপর৷

গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষকেরা আদর্শ বীজতলার সন্ধান পেয়েছেন৷ অগোছালোভাবে বীজ ছিটিয়ে সনাতন পদ্ধতির বীজতলা তৈরীর প্রক্রিয়া থেকে কৃষকেরা সরে আসছেন৷ শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে আদর্শ বীজতলার দেখা মিলেছে৷ কৃষকেরা জানিয়েছেন তাদের নতুন অভিজ্ঞতা এবং সন্তুষ্টির কথা৷

চিনাশুখানিয়া উত্তরপাড়া গ্রামের কৃষক আলী আকবর দেওয়ান (৪০), হাদিউল ইসলাম কাজী (৫৫) আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, দুই বছর আগেও তারা সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরী করেন৷ সে বছর তারা প্রতি একরে সর্বোচ্চ ১৫ মণ ধান পেয়েছেন৷ এর আগেও একর প্রতি কখনো ৩০ বা ৫০ মণ ফলন পেয়েছেন৷

চিনাশুখানিয়া মধ্যপাড়া গ্রামের কৃষক আব্দুস ছাত্তার (৫৫), আহসান উদ্দিন ভূঁইয়া (৫৫) আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, এক একর ৫০ মণ ধান ফলাতে সার, কীটনাশক বেশি করে প্রয়োগ করতে হত৷

একই গ্রামের কৃষক আবুল হোসেন (৫০), বাদল মিয়া বেপারী (৪২) আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, গত দু’বছর যাবত বেশি পরিমাণে ফলন, কম কীটনাশক, সুস্থ সবল চারা আমাদের গতানুগতিক ধারণাকে পাল্টে দিয়েছে৷

কৃষক মো. লেহাজ উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, আগে ৫ কাঠায় দেড় মণ ধানের বীজতলা তৈরী করেও আশানুরূপ ফল পাইনি৷ এখন ৫ কাঠায় ১ মণ ধানের বীজতলা তৈরী করি৷ ধঅনের চারা ভাল হয়, চারা নষ্ট হয় না৷

কৃষক ইজ্জত আলী শেখ (৬৪) আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, পোকার আক্রমণ হলে বীজতলায় হেঁটে ওষুধ প্রয়োগ করা যায়৷ চারা শেকড়সহ উত্তোলন করা যায়৷ চারা সুস্থ্য সবল ও মজবুত হয়৷ বীজতলা ভাল হলে সবদিক দিয়েই লাভবান হওয়া যায়৷ কৃষি বিভাগের লোকজন আসলে আমরা তাদের কথায় সাড়া দিইনি৷ পরে কৃষি বিভাগের একজন নারী কর্মকর্তার অনুরোধে ২/১ জন কৃষক বীজতলা তৈরী করেন৷ তাদের সফলতা দেখে এবছর গ্রামের অধিকাংশ কৃষক আদর্শ বীজতলা তৈরী করেন৷

রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া বস্নকের উপ সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আইরিন সুলতানা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, এ বস্নকে তিন বছর যাবত আদর্শ বীজতলার কাজ চলছে৷ প্রথমে কৃষকেরা এ প্রক্রিয়াটিকে সহজে গ্রহণ করেনি৷ ২/১ জন কৃষককে বুঝিয়ে সুজিয়ে বীজতলা তৈরীতে উত্‍সাহিত করি৷ তাদের সাফল্য দেখে অন্যরা উত্‍সাহিত হতে থাকে৷

তিনি বলেন, আদর্শ বীজতলার তৈরীর জন্য ১ মি: প্রস্থ ও ৩০ মিটার দৈঘর্্যরে ব্যাট আকারে সাজাতে হয়৷ বীজের পরিমাণ ও অপচয় কমানোর জন্য ব্যাট আকারে সাজাতে হয়৷ প্রত্যেক ব্যাটের মাঝখানে ছোট ছোট নালা থাকে, যাতে চারাগুলো পরিমাণমতো পানি গ্রহণ এবং প্রয়োজনে পানি ছিটিয়ে দেওয়া যায়৷ ব্যাট পদ্ধতি হওয়ায় ওষুধ স্প্রে ও পরিচর্যা করতে সুবিধা হয়৷ খোলামেলা থাকে, পোকার আক্রমণ কম হয়, চারা হৃষ্টপুষ্ট হয়, গোড়া পঁচা রোগ প্রতিরোধ হয়৷ সনাতন পদ্ধতিতে ব্যাপকভাবে ওষুধ স্প্রে করলে অনেক চারা ওষুধ থেকে বঞ্চিত হয়৷ একটি বীজের সাথে আরেকটি বীজের আঘাতের কারণে চারা দুর্বল হয়৷ তাছাড়া বস্নাস্ট রোগের প্রতিরোধ সক্ষমতা তৈরী হয়৷

এসএএও বলেন, এবছর ৪৯০ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরী করা হয়েছে৷ এসবের মধ্যে রাজাবাড়ী ইউনিয়নের লক্ষীপুর, নিশ্চিনত্মপুর, রাজারামপুর ও চিনাশুখানিয়া উলেস্নখযোগ্য৷

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মুঈদুল হাসান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আদর্শ বীজতলার চারার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে৷ রোগ আক্রমণের সম্ভাবনা থাকলে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়৷

তিনি জানান, আদর্শ বীজতলার চারা জমিতেও বৃদ্ধি, পুষ্টি, অটুট থাকে৷ চারার বৃদ্ধি ভাল থাকায় কীটনাশক কম লাগে৷ এ প্রক্রিয়া শ্রীপুর উপজেলার সকল এলাকার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ