শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় এসিল্যান্ড নিহত হওয়ার ঘটনায় পিবিআইর তদন্তের নির্দেশ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় এসিল্যান্ড নিহত হওয়ার ঘটনায় পিবিআইর তদন্তের নির্দেশ
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় এসিল্যান্ড নিহত হওয়ার ঘটনায় পিবিআইর তদন্তের নির্দেশ

---ষ্টাফ রিপোর্টার ::  ২০১৪ সালে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় দফা শুনানী শেষে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ নিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পার্থ ভদ্র এই আদেশ দেন। আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন পিবিআইকে আগামী ২০২০ সালের ৯ জানুয়ারী তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ড. খন্দকার মো. মুশফিকুল হুদা।
গোবিন্দগঞ্জের সাবেক সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি বিগত ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের জন্য গত ৮ এপ্রিল নিহতের ভাই স্যামন মার্ডি গোবিন্দগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থ ভদ্র’র কাছে আবেদন করেন। আবেদনে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ ১৩ জনকে আসামি করা হয়। তাঁর আবেদনের প্রেক্ষিতে আদালত গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা শুনানী শেষে অধিকতর শুনানীর জন্য দিন ধার্য করেন। ফলে বৃহস্পতিবার তৃতীয় দফায় শুনানী শেষে আদালত পিবিআই তদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি তার নিজ বাড়ি নওগাঁর ধামুরহাট থেকে কর্মস্থলে আসার পথে গোবিন্দগঞ্জের কাটা নামক এলাকায় সিএনজির অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন। তাকে সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা উদ্ধার কওে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন নিয়ে প্রবেশ করায় বহিস্কার ৭ শিক্ষার্থী
গাইবান্ধা :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজী পরীক্ষায় মোবাইলফোনের মাধ্যমে নকল করার দায়ে গাইবান্ধায় ৭ শির্ক্ষাথীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ ও আসাদুজ্জামান কলেজ থেকে এ ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমির হামজা বিষয়টি নিশ্চিত করে জানান, শতভাগ নকলমুক্ত পরীক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গাইবান্ধা মহিলা কলেজ ও আসাদুজ্জামান কলেজ কেন্দ্র পরিদর্শনকালে ৭ শিক্ষার্থীর কাছে এ্যানড্রোয়েড মোবাইল পাওয়া যায়। এ সময় তাদের মোবাইলে নকল পাওয়া যায়। পরে নিয়মানুযায়ী তাদের বহিস্কার করা হয়।





আর্কাইভ