শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » ঘূর্ণিঝড়ে টমেটো চাষিদের সাড়ে ৬ কোটি টাকার ক্ষতি
প্রথম পাতা » কৃষি » ঘূর্ণিঝড়ে টমেটো চাষিদের সাড়ে ৬ কোটি টাকার ক্ষতি
সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড়ে টমেটো চাষিদের সাড়ে ৬ কোটি টাকার ক্ষতি

---বাগেরহাট প্রতিনিধি :: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বাগেরহাটের ৯ উপজেলার সবজি চাষিরা টমেটো চাষের মাধ্যমে ভাগ্যবদলের যে স্বপ্ন দেখেছিলেন তা ধূলিসাৎ হয়ে গেছে নীরবে কাঁদছেন চাষিরা। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রকৃতির মতো তাদের সব আশা-ভরসাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। শুধু বুলবুল নয়, বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এ অঞ্চলের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড এখন নুয়ে পড়েছে। তাই কোনো সান্তনাই দেনার দায়ে জর্জারিত টমেটো চাষিদের কান্না থামাতে পারছে না।ঘূর্ণিঝড় বুলবুলে লণ্ডভণ্ড করে দিয়েছে টমেটো চাষ করে খরচ না ওঠায় নীরবে কাঁদছেন কোনো কোনো কৃষক।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, টমেটো এ অঞ্চলের চাষিদের একটি প্রধান অর্থকারী ফসল। প্রচুর লাভের আশায় তারা এটি চাষ করে থাকেন। সে লক্ষে এ বছর উপজেলায় এক হাজার ১০০ একর জমিতে চক্র, পানপাতা, মিন্টু সুপার, লাভলী, হাইটম ও বিউটিসহ বিভিন্ন জাতের টমেটোর চাষ করা হয়েছে। মূলত এ এলাকায় শীতকালীন টমেটোর চাষ হয়ে থাকে। এবার ফলের উৎপাদন হয়েছিল প্রচুর। বাজারেও পাকা টমেটো উঠতে শুরু করেছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখানের ৯০ শতাংশ ক্ষেতের টমেটো নষ্ট হয়ে কমপক্ষে সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট কৃষি অফিস সূত্রে জানা যায়, ঝড়ে ৯ উপজেলায় পাঁচ সহস্রাধিক কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়-জলোচ্ছ্বাসে আমন ধান সাত হাজার হেক্টর, পান ৩০ হেক্টর, সরিষা দুই হেক্টর, ফল ও শাকসবজিসহ ২০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সর্বমোট ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কৃষকদের তথ্য অনুযায়ী, ক্ষতির পরিমাণ এর দ্বিগুণেরও বেশি।
চিতলমারীর খলিশাখালী গ্রামের টমেটো চাষি কৃষ্ণপদ মজুমদার, অনিমা মণ্ডল, খড়মখালী গ্রামের আলমগীর তরফদার, পরিমল মজুমদার, শ্রীরামপুরের বিমল মণ্ডল, কৃষ্ণনগর গ্রামের বিনয় মালাকার, কালশিরার বিকাশ মণ্ডল, পাটরপাড়ার মুজিবর বিশ্বাস, সুরশাইলের ইউসুফ শেখ, মুন্না শেখ, খড়মখালীর পরিতোষ মজুমদার, লিটন সিংহ, কুরমুনির রেজাউল দাড়িয়া, দড়িউমাজুড়ির দেবদাস বৈরাগী, দিজেন বৈরাগী, বুদ্ধ বসু, অনিমেশ মণ্ডল (সাদ্দাম) ও অনুপ বিশ্বাস জানান,‘দাদা অনেক স্বপ্ন নিয়ে ক্ষেতে তিন হাজার টমেটো’র গাছ লাগিয়ে ছিলাম। কঠোর পরিশ্রম ও পরিচর্যায় গাছ গুলোতে প্রচুর টমেটো ধরেছিল। আশা ছিল এ বছর টমোটে বিক্রি করে সব ধারদেনা পরিশোধ করব। কিন্তু ঋণের টাকা তো দূরের কথা, পরিবার-পরিজন নিয়ে বাঁচাটাই এখন দুরহ ব্যাপার। হঠাৎ করে একদিনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দেড় হাজার ফলন্ত টমেটো গাছ লণ্ডভণ্ড করে । এ অঞ্চলের টমেটো দেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটায়। প্রতি বছর এখানে কয়েক লাখ টন টমেটো উৎপাদিত হয়। আগতি টমেটোতে ভালো দাম পাওয়া যায়। তাই তারা এ আগাম টমেটো চাষের মাধ্যমে ভাগ্যবদলের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ তাদের সব আশা-ভরসাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। কোনো সান্তনাই তাদের কান্না থামাতে পারছে না।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, এ বছর টমেটোর ফলন ভালোই হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ফলন্ত টমেটো নষ্ট হওয়ায় চাষিদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে।বাগেরহাটকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বলেন,টমেটোউৎপাদনের জন্য সব উপাদন সময় মতো পাওয়ায় ও কৃষি বিভাগের পরামর্শে চাষিদের টমেটো উৎপাদন বৃদ্ধি পেয়েছে।এ বছর টমেটোর ফলন ভালোই হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ফলন্ত টমেটো নষ্ট হওয়ায় চাষিদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)