শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » বড় নাশকতার পরিকল্পনা ছিল ডাকাত দলের : ওসি রাউজান
প্রথম পাতা » চট্টগ্রাম » বড় নাশকতার পরিকল্পনা ছিল ডাকাত দলের : ওসি রাউজান
শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড় নাশকতার পরিকল্পনা ছিল ডাকাত দলের : ওসি রাউজান

---ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার রাবার বাগানের অভ্যন্তরে নির্ঝন বনভুমিতে অস্ত্র মেরামত করতে বসা অন্তজেলা ডাকাত দলের নেতা মোহাম্মদ আলমগীর প্রকাশ আলম ডাকাতকে রাউজান থানা পুলিশ বিপুল সংখ্যক অস্ত্রসহ গ্রেফতার করেছে গত বুধবার গভীর রাতে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ নেতৃত্বে পুলিশ দল এই অভিযান চালাতে গেলে থানার ওসিকে চুরিকাঘাত করে ডাকাত আলম। ডাকাত দলের ছোঁড়া গুলির স্পিন্টারে এস আই সাইমুল ও কনষ্টেবল কামাল সামন্য আহত হয়েছে। সরজমিনে দেখাগেছে ওসির ডানহাতে একটি আঙ্গল মারাত্বক ভাবে কেটে গেছে।
জানা যায় অভিযানের সময় আলমের সাথে থানা অন্যান্য ডাকাতদলের সদস্যরা পুলিশের প্রতি গুলি ছুড়ে পাহাড়ে পালিয়ে যায়। পুলিশও জীবন বাঁচাতে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বলে জানানো হয়। গতকাল বুধবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ রাউজান পৌরসভার কাউন্সিলর জমির উদ্দিন ও রাউজান ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হিরুকে সাথে নিয়ে ডাকাত দলের অস্তানা পরিদর্শন করেছেন।
দুর্গম যে এলাকায় পুলিশের এই অভিযান চালিয়ে সেই এলাকাটি রাঙামাটি সড়ক পথে রাবার বাগানের অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে রাবার বাগানের অভ্যন্তরে থাকা জনৈক ঘোড়া সামছুর টিলা নামে পরিচিত। প্রায় জনবসতি শূন্য ওই এলাকায় গিয়ে দেখা যায় ঝোপের ভিতর কয়েকটি ঝুপড়ি ঘর পরিত্যক্ত আবস্থায় পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে সেখানকার একটি ঘরে বসে ডাকাত দল দেশে তৈরী অস্ত্র মওজুত করে বসেছিল সেগুলো মেরামত করার উদ্দেশ্যে। স্থানীয় জনসাধারণ ও পুলিশের ধারণা অস্ত্র গুলো মেরামত করে ডাকাতদল এলাকায় ডাকাতিসহ বিভিন্ন ধরণের নাশকতার পরিকল্পনা করেছিল।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশ দল নিয়ে দুর্গম ওই এলাকায় অভিযান গিয়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। পুলিশের অভিযানের টের পেয়ে ডাকাতদলের কয়েকজন গুলি ছুড়ে পালিয়ে যায়। পালানোর সময় ডাকাত সর্দ্দার আলমকে ঝাপটে ধরতে গেলে সে হাতে থাকা চাকু দিয়ে হামলা করে। হামলা ঠেকাতে গিয়ে চাকুর আঘাত লাগে হাতে। এতে তার একটি আঙ্গুল মারাত্বক ভাবে কেটে গেলেও তাকে পালাতে দেয়া হয়নি।
পুলিশ ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় দুর্ধর্ষ আলম ডাকাত রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান ছিদ্দিক চৌকিদার বাড়ীর আবদুস সাত্তারের পুত্র। আলম একসময় তার পিতার সাথে দিন মজুরের কাজ করলেও এক পর্যায়ে অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। নিহত সন্ত্রাসী জানে আলম ও শীর্ষ সন্ত্রাসী বিধান বড়–য়ার সাথে থেকে বহু ঘটনার নায়ক বনে যায়। ১০ বছর জেল খেটে বের হওয়া এই ডাকাত আগে রাঙ্গামাটি সড়ক পথের অন্তজেলার যাত্রীবাহী বাস আটকিয়ে মালামাল লুট, ব্যাংকে নেয়ার পথে পল্লী বিদ্যুৎ সমিতির টাকা লুট,এলাকায় ডাকাতি খনসহ অনেক ঘটনার সাথে সে জড়িত। দুর্ধষ এই অপরাধী ২০০৪ সালে রাউজান পৌরসভার কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ ও তার ভাই আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিনের উপর অতর্কিতে গুলি বর্ষণ করে হত্যার চেষ্টা করেছিল। ওই সময়কালে চট্টগ্রামে জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতব্বর এই ডাকাতকে ধরতে অভিযানে গেলে তার উপরও হামলা করে পালিয়েছিল। জানা যায় ডাকাত আলম জোট সরকারের আমলে রাউজানের ত্রাস সৃষ্টিকারী নিহত জানে আলম ও এনডিপি ক্যাডার বিধান বড়ুয়ার অন্যতম সহযোগি ছিল। গত এক মাস ২০ দিন আগে সে ১০ বছর জেল খেটে ছাড়া পায়। থানা সূত্রে থেকে জানা যায় তার নামে খুন, ডাকাতি, হাইজ্যাকসহ বিভিন্ন অপরাধে দেড় ডজন মামলা রয়েছে।
পুলিশের উদ্ধার করা অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম এর সামনে থানায় দাঁড় করিয়ে ফটো উঠানোর ফাঁকে স্থানীয় সাংবাদিকগণ তার বক্তব্য জানতে চাইলে আলম বলে জেলে থাকাকালে সেখানে থাকা অনেক অপরাধীর সাথে তার পরিচয় হয়। তাকে তারা বলেছে কার কি অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছিল। সেই তথ্যের ভিত্তিতে লুকানো অস্ত্র গুলো সে সংগ্রহ করে এনেছে। পুলিশের হাতে ধরা পড়ার পর জমা করে রাখা অস্ত্র পুলিশকে দেখিয়ে দিলে সেগুলো পুলিশ উদ্ধার করেছে । ওসি’কে কেন চুরিকাঘাত করেছে এমন প্রশ্নের উত্তরে বলে পুলিশের পোষাক না থাকায় মনে করেছিল তার প্রতিপক্ষ কোনো গ্রুপ তাকে মেরে ফেলতে সেখানে গেছে। একারণে চুরি দিয়ে আক্রমন করে আত্মরক্ষার চেষ্টা করেছিল।
থানায় উদ্ধার করা অস্ত্র দেখতে গিয়ে উপজেলা নির্বাহী জোনায়েদ কবির সোহাগ সাংবাদিকদের বলেছেন থানার ওসি জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত সর্দ্দারকে ধরে রাউজানবাসীকে নিরাপদ করেছে। তাকে ধরা না হলে এসব অস্ত্র কোনো না কোনো অপরাধ কর্মে ব্যবহার করা হতো। থানা ওসি কেপায়েত উল্লাহ বলেছেন তার কাছে আরো অস্ত্র থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)