শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » কারা ফটক থেকে বেআইনি আটক বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » কারা ফটক থেকে বেআইনি আটক বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারা ফটক থেকে বেআইনি আটক বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

---চট্টগ্রাম :: পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জাতি ও জনগণের গণতান্ত্রিক দল ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে জামিনপ্রাপ্ত নেতা-কর্মীদের কারা ফটক থেকে বেআইনি আটক বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চার পাহাড়ি সংগঠন।

গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ চট্টগ্রাম শাখার নেতাকর্মীরা যৌথভাবে এ বিক্ষোভের আয়োজন করে।

আজ শুক্রবার ২৯ নভেম্বর  বিকালে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেট্টগ্রাম প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

যুব নেতা শুভ চাকের সভাপতিত্বে ও ছাত্রনেতা অমিত চাকমার সঞ্চালনায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি চবি শাখার সভাপতি ত্রিরত্ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নগর শাখার সভাপতি রেশমি মারমা ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল পূর্ব-৩ সদস্য সচিব আমির আব্বাস তাপু।

সমাবেশে বক্তারা বলেন, ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের মৌলিক অধিকার পূরণ করার পরিবর্তে অধিকার হরণ করে চলেছে। দেশে যাতে সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী গণ আন্দোলন গড়ে উঠতে না পারে সে জন্য সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে দমন-পীড়ন, নিপীড়ন-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বক্তারা বলেন সরকার ইউপিডিএফকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বল প্রয়োগের মাধ্যমে পাহাড়ি জনগণের ন্যায় সংঘত আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ করছে। দীর্ঘ আইনী লড়াইয়ে জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদেরকে কারাগারের ফটক থেকে অন্যায়ভাবে গ্রেফতার দেখিয়ে পুনঃরায় কারা অন্তরীন করছে।

বক্তারা অবিলম্বে জামিনে মুক্তি পাওয়া ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কারা ফটক থেকে বেআইনি আটক বন্ধ করা, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, রাজনৈতিক দমনপীড়ন বন্ধ করাসহ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান।





আর্কাইভ