শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে সানু বৌদ্ধ বিহার ভবন উদ্ভোধন উপলক্ষে গণ প্রব্রজ্যা
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে সানু বৌদ্ধ বিহার ভবন উদ্ভোধন উপলক্ষে গণ প্রব্রজ্যা
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে সানু বৌদ্ধ বিহার ভবন উদ্ভোধন উপলক্ষে গণ প্রব্রজ্যা

---

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা সদরস্থ কচুখালী নবনির্মিত সানু বৌদ্ধ বিহারের (পুনঃনির্মান) শুভ উদ্ভোধন উপলক্ষে এক গণপ্রব্রজ্যা ও উপসম্পদা অনুষ্ঠান, আলোচনা সভা ২২ জানুয়ারী শুক্রবার দুপুর ২টায় সানু বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হয়৷
এ উপলক্ষে সানু বৌদ্ধ বিহার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহার অধ্যক্ষ মহাসংঘ নায়ক রাজনিকায় মাগর্, ভান্তে পামোক্ষা মহাথের৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকার৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য অংসুই প্রু চৌধুরী,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সাবেক সদস্য উষাহ্লা রোয়াজা ৷
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ক্যাসি মং মারমা, কচুখালী সানু বৌদ্ধ বিহার উদযাপন পরিষদ সদস্য সচিব উশেচিং মারমা, উপদেষ্টা পরিষদ সদস্য অং প্রু মারমা, উদযাপন পরিষদ কমিটির সদস্য ও সাবেক মেম্বার অংশি মারমা৷

আলোচনা শেষে পরে ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান রাজবিলা রমতিয়া জণকল্যান বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভান্তে সুমেধানন্দ মহাথের ও কাপ্তাই রাইখালী ডলুছড়ি পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভান্তে তিসস থের ।

আপলোড : ২২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১০মিঃ





আর্কাইভ