শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ১৫ দফা দাবীতে গাইবান্ধায় পেট্রোল পাম্পে কর্মবিরতি
প্রথম পাতা » গাইবান্ধা » ১৫ দফা দাবীতে গাইবান্ধায় পেট্রোল পাম্পে কর্মবিরতি
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৫ দফা দাবীতে গাইবান্ধায় পেট্রোল পাম্পে কর্মবিরতি

---ষ্টাফ রিপোর্টার :: রাস্তায় পুলিশের চাঁদাবাজী বন্ধ সহ ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার থেকে গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পগুলোতে কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোল পাাম্প ও ট্যাংকলড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবানে এ কর্মবিরতি চলছে। ফলে গাইবান্ধা জেলার সবগুলো পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে মটরসাইকেল, বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন তেল কিনতে পারছেনা। ফলে সংশ্লিষ্টদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার পাম্প ছাড়া বিভিন্ন দোকানে তেল বিক্রি হচ্ছে ১শ’ টাকারও বেশি দরে। ট্যাংকলড়ি শ্রমিক রায়হান বলেন, রাস্তায় বৈধ লাইসেন্স নিয়ে তেলের লড়ি ও গাড়ি নামালে শুধু পুলিশকে নয় বাঘাবাড়ি থেকে গাইবান্ধায় আসতে চাঁদা দিতে হয় অন্তত দেড় হাজার টাকা।
পাম্প মালিক জুয়েল রহমান বলেন, আমরা অনেক টাকা দিয়ে তেলের ব্যবসা করি। পাম্প চালাই। কিন্তু বাঘাবাড়ি থেকে এক লড়ি পেট্রোল আনতে পুলিশকে চাঁদা দিতে হয় মোটা অংকের টাকা। এই বাড়তি টাকা আমরা কিভাবে দেবো? চাঁদাবাজী সহ ১৫ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চলে আমাদের কর্মবিরতি চলবে ।

গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা
গাইবান্ধা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ সোমবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। নির্বাচনে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম সাইফুল আলম সাকা, নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম বাবু ও মো. নওশের আলম, নির্বাচন কমিশনের সচিব ছিলেন ইউএলও পাভেল রহমান।
রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ।
শেষে রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট ২০২০-২০২২ সালের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পদাধিকার বলে মো. আতাউর রহমান সরকার আতা পুনঃরায় রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। নির্বাচিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন- ভাইস চেয়ারম্যান শাহ্ মাইনুল ইসলাম শিল্পু, সেক্রেটারী রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ফরহাদ রাব্বি, জিয়াউর রহমান হেনরী, মো. মোজাম্মেল হক। এছাড়া ইউনিটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির গঠনের জন্য তিন জনকে মনোনীত করা হয়। মনোনীত সদস্যরা হচ্ছেন- সুলতানা ইসলাম ডলি, শাহ্ আহসান হাবিব রাজিব ও আ.স.ম রেজাউন্নবী রাজু।

দারিয়াপুরে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সোনালী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার ব্যাংকের শাখা উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড, গাইবান্ধা অঞ্চলের ডিজিএম আব্দুল কুদ্দুস ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুরজ্জামান রিংকু।
এ উপলক্ষে ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এজিএম আবুল কালাাম আজাদ, শাখা ম্যানেজার নাহিদ বারী, প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার কিরণ শংকর, রকিবুল হাসান ও নাইমুল ইসলাম, পুরাতন বাজার শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, সোনালী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের নেতা ইকবাল কবীর অপু।





আর্কাইভ