শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে জমে উঠেছে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে জমে উঠেছে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জমে উঠেছে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা

---

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে জমে উঠেছে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা৷ এবার প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলা আয়োজন করা হয়েছে৷ গত ২ জানুয়ারী মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন৷ মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে৷ মেলায় ৩১টি স্টল রয়েছে৷ প্রথম দিন থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে৷ আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত এই মেলা চলবে৷
শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখা যায়, সরকারি ছুটি থাকায় মেলার ক্রেতা সংখ্যা অন্যান্য দিনের চেয়ে বেশি৷ মেলার সর্বত্রই বিভিন্ন ডিজাইনের কাপড় ও শাড়ীর কালেকশন বেশি৷ কুটিরশিল্পের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় তাঁতের শাড়ি, মহিলাদের জন্য থ্রি-পিস, ওড়না, হাতে তৈরি বিভিন্ন ব্যাগ, ইমিটেশন ও কসমেটিক্স চুড়ি, মালা, ফিতা, কম দামের বিভিন্ন জুতা-স্যান্ডেল, বাচ্চাদের খেলনা, হাতে তৈরি বিভিন্ন ধরনের ফুল, বাসা-বাড়িতে ব্যবহারের জন্য বিভিন্ন ক্রোকারিজ, পুরম্নষদের জন্য ব্লেজার-কোট, শার্ট-প্যান্টসহ গার্মেন্টস সামগ্রী বাজার মূল্যের চাইতে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে৷
মেলায় আগত দর্শনার্থী স্কুল শিক্ষিকা আমিনা বেগম বলেন, মেলাটি অত্যন্ত পরিচ্ছন্ন যা মুগ্ধ করেছে৷ দৃষ্টিকটু কোনো কিছু না থাকায় মেলায় অনায়াসে কম দামে জিনিসপত্র কিনতে পারছি৷ এ ধরনের পরিবেশে প্রতিবছর মেলা হওয়া প্রয়োজন৷
অপর দর্শনার্থী আবুল মিয়া বলেন, ধরনের মেলা হওয়ায় আমরা গর্বিত৷ আমাদের বাসার পাশে এ মেলা হলেও কোনো প্রকার গানবাজনা বা মাইকের শব্দ না থাকায় আমরা বুঝতেই পারি না যে এখানে মেলা চলছে৷ আমরা খুবই আনন্দিত এবং সংসারের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবো৷
গৃহিণী তাহরিমা আক্তার বলেন, পরিষদ মাঠে মেলা অনুষ্ঠিত হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে এ মেলায় যাওয়া যায়৷ আমরা চাই প্রতিবছর যেন এ ধরনের মেলার আয়োজন করা হয়৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক কে বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম তাঁত বস্ত্র ও কুটিরশিল্প মেলার আয়োজন করা হয়েছে৷ এধরনের মেলা আয়োজন করা হলে স্থানীয় প্রোডাক্ট যারা তৈরি করেন তারা উত্‍সাহিত হবে৷ আশাকরি সকলের সহযোগিতায় আমরা মেলাকে সুষ্ঠুভাবে সফল করতে পারবো৷

আপলোড : ২২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০মিঃ





অর্থ-বাণিজ্য এর আরও খবর

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ

আর্কাইভ