শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্যের প্রতিরোধের প্রত্যয়ে বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালন
প্রথম পাতা » গাইবান্ধা » জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্যের প্রতিরোধের প্রত্যয়ে বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালন
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্যের প্রতিরোধের প্রত্যয়ে বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালন

---ষ্টাফ রিপোর্টার :: বিশ্ব মানবিক মর্যাদা দিবসে জাতি-বর্ণ ও পেশাভিত্তিক সকল বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষ হিসেবে মর্যাদাপূর্ন জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর) গাইবান্ধা ডি.বি. রোডে অবলম্বন ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি মাধ্যমে পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক ও বিডিইআরএম এর উপদেষ্টা প্রবীর চক্রবর্তী, বিডিআরইএম এর সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সদর থানার সভাপতি সুনিল রবিদাস, সহসাধারণ সম্পাদক নয়ন ভূইমালী, দলিত নেতা শান্তি রানী রবিদাস, রাধারানী রবিদাস, সুমিত্রা রানী, বিপুল রবিদাস, কাজল রবিদাস, রবিলাল রবিদাস, সুজন রবিদাস ও দীপলাল রবিদাস প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশের দলিত সম্প্রদায় জাতপাত অস্পৃশ্যতার কারণে সবচেয়ে পশ্চাৎদ জনগোষ্ঠী হিসেবে পরিচিত। আধা কোটির উপরে দলিত জাত পাতের কারণে শত শত বছর ধরে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে শোষিত নিপীড়ণের শিকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অস্পৃশ্যতার গ্লানি নিয়ে তাদের সমাজে সবচেয়ে নিচু শ্রেণির মানুষের পরিচয়ে পরিচিত করে এবং তারা বঞ্চিত হয় মৌলিক নাগরিক সুবিধা থেকে। দলিতদের শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী চাকুরি দিতে হবে, সরকারি ও বেসরকারি যেকোনো চাকরিতে প্রবেশের ক্ষেত্রে দলিতদের প্রতি জাত-পাত ভিত্তিক বৈষম্য বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ দলিত জনগোষ্ঠীর প্রতি সকল বৈষম্য অবসান ঘটাতে আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন করতে হবে। দলিতদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিকল্প পেশায় সক্ষমতা ও সুযোগ সৃষ্টি না হওয়া পযন্ত সরকারি আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীর পেশায় অগ্রাধিকার দিতে হবে। দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরী প্রশিক্ষনের সুযোগ বাড়ানো, দলিত শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধকল্পে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের বিশেষ উপবৃত্তি প্রদান, সরকারী চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার দাবি জানান।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

গাইবান্ধা :: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ। এ উপলক্ষে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন সহ অন্যান্য কমকর্তাগন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সকল কর্মকান্ডে সুযোগ প্রদানসহ সমাজের মুলধারায় সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এর আগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে শেষ হয়।





আর্কাইভ