শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ছাত্রকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ছাত্রকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ছাত্রকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

---স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৮ম সেমিস্টারে অধ্যায়নরত মোঃ শহীদুল ইসলাম আজাদ কে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। আইডি নাম্বার ১৫০৩০৭৬। তার বাড়ি লোহাগাড়া উপজেলার ১নং বড় হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়ায়। তিনি নগরির পাহাড়তলী থানার নয়াবাজার মৌসুমী আবাসিক এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মৌসুমি আবাসিক এলাকার তানযীমুল উম্মাহ মাদ্রাসার সামনে থেকে একটি মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়ার পর তিনদিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তার বাবা মোঃ শাহ আলম। এ ব্যাপারে তিনি বলেন, আমরা ও আত্মীয় স্বজনরা থানা ও ডিবি অফিসে যোগাযোগ করলে কেউ আমার ছেলেকে আটক করেনি বলে জানায়।
তিনি আরো জানান, আমার ছেলে লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে সময় পার করে। আর টিউশনির টাকা দিয়ে নিজের পড়ালেখার খরচ চালায়। পরিবার থেকে তাকে কোন খরচ দিতে হয়না। আর আমার ছেলে কোন সাত পাঁচে নেই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এলাকার সবার সাথেই আমার ছেলের অনেক ভাল সম্পর্ক রয়েছে। এসবের পর ও কেন আমার ছেলেকে নিয়ে গেলো আমরা তা বুঝতে পারছিনা। আজ ৩টা দিন চলে গেছে তাও আমার ছেলের কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুর রহমান বলেন, “এ নামে কাউকে আমাদের থানার পুলিশ আটক করেনি।” ডিবি অফিসে খবর নিলে তারাও আটক করেনি বলে জানায়। ঘটনার দুইদিন পর পাহাড়তলী ছাত্রের বাবা শাহ আলম থানায় জিডি করেন। যার জি.ডি. নংঃ ১৬৩, তারিখঃ ০৪-১২-২০১৯। নিখোজ ছাত্রের বড় ভাই ইউসুফ সোহেল মুঠোফোনে জানান, শহিদুল ইসলাম কোনো রাজনীতির সাথে জড়িত নয়। তার সাথে কারো ঝগড়াও নেই। তিনি এ ব্যপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)