শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় » ভারতীয় লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাশের ঘটনায় গভীর উৎকন্ঠা প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
প্রথম পাতা » জাতীয় » ভারতীয় লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাশের ঘটনায় গভীর উৎকন্ঠা প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতীয় লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাশের ঘটনায় গভীর উৎকন্ঠা প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১১ ডিসেম্বর বুধবার এক বিবৃতিতে ভারতীয় লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাশের ঘটনায় গভীর উৎকন্ঠা প্রকাশ করে এই বিলের প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এই বিল একদিকে চরম সাম্প্রদায়িক ও মুসলিম বিদ্বেষী আর অন্যদিকে ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান ও বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির ভিত্তিমূলে কুঠারাঘাতের সামিল। এই বিল আইনে পরিণত হলে তা ভারতকে পুরোপুরি একটি উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবে। এই বিল যে ভারতের বর্তমান শাসক দল বিজেপি ও তাদের আদর্শিক সংগঠন আরএসএস এর ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর দীর্ঘ পরিকল্পনার অংশ তা অত্যন্ত স্পষ্ট। এই বিল ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের জনগণের সমঅধিকারের নিশ্চয়তা বিধান করা হয়েছে। এই বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাম উল্লেখ করে এসব দেশ থেকে যাওয়া মুসলিম জনগোষ্ঠি ব্যতিরেকে বাকি ধর্মাবলম্বীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে, তা দীর্ঘ বছর ধরে ভারতে অবস্থান করা ভারতের বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠিকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করবে; মুসলমান সম্প্রদায়ের জানমালকে গুরুতর নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেবে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ ও সহিংসতাকেও উস্কিয়ে দেবে এবং শেষ পর্যন্ত তাদেরকে নিরাপত্তাহীন করে তুলবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এই নাগরিকত্ব বিল ভারতে বিজেপি’র নেতৃত্বাধীন বিভক্তি, বিভাজন ও উগ্র সাম্প্রদায়িক বিষাক্ত রাজনীতিকে যেমন পরিপুষ্ট করবে, তেমনি ভারতের বিরাট জনগোষ্ঠির মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার হরণের রাস্তা আরো প্রশস্ত করবে। এই বিল কার্যকরি হবার পর ভারতের পৃথিবীর বৃহৎ ‘গণতান্ত্রিক দেশ’ হিসেবে আখ্যায়িত করার রাজনীতিকে বিরাট তামাশায় পর্যবসিত করবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ভারতের এই নাগরিকত্ব বিল কার্যকরি হলে এর প্রতিক্রিয়ায় এই অঞ্চলে সাম্প্রদায়িক বিভেদ, বিভাজন, সহিংসতা ও হানাহানি বৃদ্ধি পাবার আশঙ্কা দেখা দেবে এবং এই অস্থিতিশীল অবস্থার সুযোগে এই অঞ্চলের দেশগুলোতে চরম দক্ষিণপন্থী ধর্মান্ধ ফ্যাসিবাদী শক্তির উত্থানের জমিনও আরো উর্বর হবে।

বিবৃতিতে তিনি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহ এর লোকসভায় প্রদত্ত বক্তব্যের (যেখানে তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন না থামার কারণেই নাগরিকত্ব সংশোধন বিল আনা হয়েছে) তীব্র নিন্দা জানান এবং বলেন, বিজেপি’র সাম্প্রদায়িক এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্যই উদ্ভট ও হাস্যকরভাবে বাংলাদেশের উপর দোষ চাপানো হয়েছে। তিনি অমিত শাহ এর এই ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি তুলতে এবং নাগরিকত্ব বিল বাতিলের দাবি তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব সাম্প্রদায়িক তৎপরতাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখে তা এড়িয়ে যাবার সুযোগ নেই।

বিবৃতিতে তিনি বাংলাদেশসহ এই অঞ্চলের শান্তিপ্রিয় জনগণকে বিজেপি’র সাম্প্রদায়িক উস্কানীর ফাদে পা না দিয়ে যেকোন ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ