শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত করা চরম দায়িত্বহীনতা ও অর্বাচিন আচরণ : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত করা চরম দায়িত্বহীনতা ও অর্বাচিন আচরণ : সাইফুল হক
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত করা চরম দায়িত্বহীনতা ও অর্বাচিন আচরণ : সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভূক্ত করে রাজাকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চরম দায়িত্বহীনতা ও অর্বাচিন আচরণের বহিঃপ্রকাশ। তিনি চরম ক্ষোভের সাথে উল্লেখ করেন ৭১’র শহীদ পরিবারের সদস্য এবং স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম কিভাবে ও কারা রাজাকারের তালিকায় যুক্ত করেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। রাজাকারের এই তালিকার পিছনে কোন রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে কিনা তাও খতিয়ো দেখা দরকার। তিনি যেসব মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত করা হয়েছে অনতিবিলম্বে তা প্রত্যাহার করে সংশ্লিষ্ট পরিবারসমূহ ও মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৪৯ বছর ধরে প্রয়োজনীয় যাচাই-বাছাই না করে কিভাবে দায়সারাভাবে এই তালিকা প্রকাশ করে তা রীতিমত বিস্ময়কর। তিনি পক্ষপাতহীন ভাবে এই তালিকা সংশোধনের আহ্বান জানান।

আজ বিকালে পার্টির নারায়নগঞ্জ জেলার বর্ধিত সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। চাষাড়ায় পার্টির জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, শহীদুল ইসলাম নান্নু, সাইফুল ইসলাম, রোকসানা আক্তার, আইয়ুব আলী, আঙ্গুর মিয়া প্রমুখ।

সভায় সাইফুল হক কেরানীগঞ্জ ও গাজীপুর কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন শ্রমিকদের করুণ মৃত্যুকে হত্যাকা- হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন অধিকাংশ কারখানা এখনও এক ধরনের মৃত্যুকুপ হয়ে আছে। তিনি অনতিবিলম্বে কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি নিহত ও আহতদের পরিবারের উপযুক্ত পুনর্বাসনেরও দাবি জানান।

সভায় গৃহীত এক প্রস্তাবে ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর বাম জোট আহুত দেশব্যাপী ‘কালো দিবস’ পালনের আহ্বান জানানো হয়। প্রস্তাবে ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে কালো দিবসের সমাবেশ-বিক্ষোভে অংশ নেবারও আহ্বান জানানো হয়।

সভার শুরুতে অগ্নিকান্ডে নিহত শ্রমিক ও খালিশপুরে অনশনরত দুই শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ঢাকা এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট

আর্কাইভ