বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর উপজেলা আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন
পার্বতীপুর উপজেলা আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ পোষ্ট করার প্রতিবাদে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, গত ১৫ ডিসেম্বর পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আমি সভাপতি নির্বাচিত হই। এতে ঈর্শান্বিত হয়ে একটি কুচক্রী মহল ওই দিন দুপুর ২টা ৪মিনিটে ‘শফিকুল ইসলাম কাজল’ নামের এক ফেসবুক আইডি থেকে আমার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়ীক ও সামাজিক সুনাম দারুনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পোষ্টে ৭ বারের নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য অ্যাডঃ মোস্তাফিজুর রহমানকেও অপবাদ দেওয়া হয়েছে। একই সাথে ‘পার্বতীপুরের মুজিব সৈনিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমার নামে কুৎসা রটানো হচ্ছে। এ সবের তীব্র প্রতিবাদ জানাই। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন সমাজ, ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলামের রিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।





পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত