শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইটভাটার মাটির জোগান দিতে নিবিচারে কাটা হচ্ছে ফসলী জমি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইটভাটার মাটির জোগান দিতে নিবিচারে কাটা হচ্ছে ফসলী জমি
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ইটভাটার মাটির জোগান দিতে নিবিচারে কাটা হচ্ছে ফসলী জমি

---আমির হামজা.স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে ইটভাটার মাটির জোগান দিতে নিবিচারে কাটা হচ্ছে ফসলী জমি। বাদ যাচ্ছে না ডাবুয়া রাবার বাগানের মালিকানাধিন টিলাভুমিও। স্থানীয়রা জানিয়েছে রাউজানের অধিকাংশ ইটভাটা কৃষি জমির উপর প্রতিষ্ঠিত। বেশির ভাগ ভাটার অবস্থান উপজেলার ডাবুয়া রাবার বাগানের সাথে। বনাঞ্চলের কাঠকে জ্বালানীর উৎস করে প্রতিষ্ঠিত ভাটা সমূহ ইট তৈরীর মাটির জোগান দিচ্ছে ফসলী জমি থেকে। ইট তৈরীতে বেপরোয়া ভাবে মাটি কেটে নেয়ায় কারণে শহীদ জাফর সড়কের একটি অংশ ধসের আশংকার মধ্যে রয়েছে। ভাটা সমূহের পাশে থাকা কৃষি জমি বিশাল বিশাল পুকুর দিঘিতে পরিণত হয়েছে।
ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার একটি ইটভাটায় মাটি কাটার ভয়াবহ চিত্র দেখা গেছে। এই ভাটায় তৈরী ইটের ট্রেডমার্ক এমবিসি। এই ইটভাটার মালিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমির প্রকৃত মালিককে না জানিয়ে মাটি উঠিয়ে নেয়ার। এমন অভিযোগ করেছেন হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান হালিমা খাতুন ও ফটু আকতার নামের তার দুই আত্মীয়ের মালিকানাধীন প্রায় চার একর কৃষিজমির মাটি এরই মধ্যে মাটি উঠিয়ে নিয়েছে জমির মালিকদের না জানিয়ে। এমন অভিযোগ করেছেন হালিমা বেগমের পুত্র শহীদুল্লাহ সিকদারও। রাউজানের আরো বেশ কয়েকটি ইটভাটায়ও কৃষি জমি থেকে মাটি উঠিয়ে নেয়ার দৃশ্য দেখা গেছে।
হলদিয়ার বৃক্ষবানুপুর এলাকায় দেখা গেছে এমবিসি নামের আরো একটি ইটভাটায় মাটির জোগান দিচ্ছে রাস্তার কিনারায় থাকা কৃষি জমি থেকে। এভাবে মাটি কেটে নেয়ার ফলে রাউজান উপজেলা সদর থেকে পার্ব্বত্য উপজেলার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম শহীদ জাফর সড়ক এখন ধসে পড়ার হুমকির মধ্যে পড়েছে। ভেঙ্গে পড়ার ঝুকিতে আছে দুটি বিদ্যুৎ খুটিও। খবর নিয়ে জানা যায় পৃথক স্থানে দুটি ইটভাটা প্রতিষ্ঠা করা হলোও কোনোটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। কৃষি জমি থেকে মাটি উঠানো নিয়ে কথা বললে মালিক মোহাম্মদ লোকমান দাবি করেন মালিকের সাথে চুক্তি করে মাটি উঠানো হচ্ছে। ভাটা চালানোর প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা জানতে চাইলে বলেন ট্রেড লাইসেন্স ও ভ্যাট দেয়ার কাজ আছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
কৃষি জমি থেকে মাটি কাটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ. বলেন কৃষি জমি রক্ষায় সরকার ও উপজেলা প্রশাসন সব সময় সতেষ্ট । ফসলী জমি থেকে মাটি কাটা ও ভরাট করা বে-আইনী । তিনি বলেন মাটি কাটার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ