শিরোনাম:
●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » বেণুবন বিহার প্রাঙ্গণে ভদন্ত শরণংকর থের’র একক ধর্ম দেশনা
প্রথম পাতা » চট্টগ্রাম » বেণুবন বিহার প্রাঙ্গণে ভদন্ত শরণংকর থের’র একক ধর্ম দেশনা
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেণুবন বিহার প্রাঙ্গণে ভদন্ত শরণংকর থের’র একক ধর্ম দেশনা

---রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে আজ শুক্রবার ২০ ডিসেম্বর সুকণ্ঠের অধিকারী, ভারত-বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত সাধক প্রবর, একবিংশ শতাব্দীর স্বধর্মের আলোকবর্তিকা, আত্মমুক্তির কঠিন সাধনায় নিমগ্ন ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর থের’র একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান উত্তর লাঠিছড়ি বেণুবন বিহার প্রাঙ্গণে ত্রিপিঠক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই ভদন্ত শরণংকর থেরকে বাংলাদেশের বিভিন্ন বিহারের পক্ষ থেকে পুস্প এবং ক্রেষ্ট দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাছাড়া ধুতাঙ্গ সাধক পরম পূজনীয় ভদন্ত শরণংকর থেরকে ৭০ লক্ষ টাকা দামের গাড়ি দান করেন আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান স্বপন লাল চৌধুরী,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন রুপন বড়ুয়া।
---
ভদন্ত শরণংকর থের একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে সাইত্রিশ প্রকার বোধিপক্ষিয় ধর্মের উপর দেশনা করে দান শীল ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। মানুষ যে সকল উত্তম ও কল্যাণকর কাজ করে, দান তার মধ্যে অন্যতম। বৌদ্ধধর্মে ‘দান’ অনন্য স্থান অধিকার করে আছে। দান, শীল ও ভাবনা এই তিন প্রকার কুশল কর্মের মধ্যেই বৌদ্ধধর্ম প্রতিষ্ঠিত। ভিক্ষু না হয়ে গৃহী ধর্ম পালন করেও দান, শীল ভাবনা মধ্যে দিয়ে মার্গ ফল লাভ করা যায়। সুতরাং দান, শীল ভাবনা ইত্যাদি পূণ্য কর্মপথ এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ বা শীল, সমাধি, প্রজ্ঞাই নির্বাণের একমাত্র পথ। সদ্ধর্মপ্রান উপাসক উপাসিকাদের প্রতি এখনকার জীবন মানের প্রেক্ষাপটে কিছু বাস্তব ঘটনার উল্লেখ করেন বলেন, আমরা যখন উত্তম কোন জিনিস দিয়ে পূজা করি বা উত্তম কোন জিনিস দান দিই তখন তা অন্তর থেকে ত্যাগ করে সম্পাদন করি। সংকোচ বিহীন তাই দান হোক আর পূজা হোক এগুলো দান পারমীর অন্তর্ভুক্ত। মূল পর্বের অনুষ্ঠান দুপুর ২ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। অনুষ্ঠানে ৬ হাজারেরও অধিক পূণ্যার্থী উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘন্টা দেশনা শেষে পরলোকগত জ্ঞাতিগনের উদ্দেশে পূন্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান স্বপন লাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী ( লালু) ও ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ।
---
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমস গুরুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি স্বপন বড়ুয়া চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গুঞ্জন বড়ুয়া ও মহিলা বৌদ্ধ সমিতি বাংলাদেশ এর সভাপতি উপাসিকা  কেমী বড়ুয়া।

একক স্বধর্ম দেশনা অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লাঠিছড়ি উত্তর ডাবুয়া বেণুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিশাক্য স্থবির।

ভদন্ত শরণংকর থের’র একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এপি বড়ুয়া।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক

আর্কাইভ