মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাউজানে যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাউজানে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর রাত নয়টার দিকে হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সজীব মুৎসুদ্দি (২১)। সেই ৯নং পাহাড়তলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের, মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছেলে। স্থানীয় লোকজন জানায়, রাতে ব্যক্তিগত কাজে নিহত যুবক মোটরসাইকেল নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার রামগতির হাট যান। ঐ খান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এবিষয়ে চুয়েট পুলিশ ফাঁড়িতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ সদস্য মিঠুন বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি। তবে স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সজীব মুৎসুদ্দি নামে একজনের মৃত্যু হয়েছে। সেই সাবেক ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের অর্থ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।





শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা