বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে চালু হচ্ছে নগর এক্সপ্রেস
সিলেটে চালু হচ্ছে নগর এক্সপ্রেস
সিলেট প্রতিনিধি :: “শেখ হাসিনার দর্শন সিলেটের উন্নয়ন,, এই শ্লোগান নিয়ে আজ বুধবার (২৫ ডিসেম্বর) থেকে সিলেটে আনুষ্টানিক ভাবে যাত্রা শুরু করলো নগর এক্সপ্রেস।
সকাল ১১ টায় নগর ভবন থেকে এই সার্ভিসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান জানান, নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করছে। এছাড়া ৪১ বাসের মধ্যে নারীদের জন্য থাকছে আলাদা একটি বাস। যার চালক এবং সহযোগীও থাকবেন নারী।
তিনি আরো জানান, নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে চালু হলো নগর এক্সপ্রেস। প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। ইতিমধ্যে দক্ষ চালক ও সুপারভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।
প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে নিটলস মটরসের ৩৫ টি মিনি বাস নিয়ে ‘টাউন বাস’ সার্ভিস নামে ব্যক্তি উদ্যোগে সিলেটে গণপরিবহন সেবা চালু হয়েছিলো। তবে নানা কারণে লোকসানের মাথায় বছর তিনেক আগে বন্ধ হয়ে যায় এই সেবা।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ