শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আনন্দ উৎসবের মধ্যদিয়ে বড়দিন পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আনন্দ উৎসবের মধ্যদিয়ে বড়দিন পালিত
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় আনন্দ উৎসবের মধ্যদিয়ে বড়দিন পালিত

---গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি, সাপমারা, রাজাহার, কামাদিয়াসহ অন্যান্য সাঁওতাল নৃ-গোষ্ঠী অধ্যুষিত খৃষ্টান পল্লীগুলোতে আনন্দ উৎসবের মধ্যদিয়ে বুধবার বড়দিন পালিত হয়। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার রাতে আদমপুর মিশনে চার্চে কেক কেটে প্রভু যিশু খৃষ্টের জন্মদিন পালন কর্মসূচীর করা হয়। বুধবার সকালে গীর্জায় বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জয়পুর ও মাদারপুরসহ অন্যান্য গ্রামের গীর্জাতেও অনুরুপভাবে কেক কাটা, নাচগান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ পবিত্র দিনটি পালন করা হয়। দিনটি উপলক্ষে আদিবাসীদের বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া, নতুন কাপড় চোপড় পড়া এবং আত্মীয়-স্বজনের বাড়িতে বাড়িতে যাতায়াতের উৎসবের অংশ ছিল। এছাড়া দিনটি উপলক্ষে বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্নভাবে নিকানো পোচানো এবং দেয়ালে ও উঠোনে আলপনা অংকন করা হয়। এভাবেই গোবিন্দগঞ্জ উপজেলার ৩ সহস্রাধিক খ্রীষ্ট ধর্মীয় মানুষ এ উৎসবে অংশ নেয়।
এছাড়া গাইবান্ধা পৌর শহরের পুরাতন হাসপাতাল লেনে সকালে কেক কেটে বড়দিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ওয়াজিউর রহমান রাফেল, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, র‌্যাবের ভারপ্রাপ্ত এফএসডিএডি মো. নিয়ামুল হক, খৃষ্টান সম্প্রদায়ের সদস্য অভিজিত দাস ববি, জয়ন্তি দাস, পপি দাস প্রমুখ।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা :: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠার পর থেকেই সংগ্রাম করে যাচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই বাংলাদেশকে একটি নতুন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গঠন করতে চান, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠন করতে চান। বক্তারা আরও বলেন, নতুন করে আর একটা মুক্তিযুদ্ধের ডাক এসেছে, আর একটি গণতন্ত্র রক্ষা সংগ্রামের ডাক এসেছে, সেই সংগ্রামে বঙ্গবীরের নেতৃত্বে নতুন করে আবার কৃষক শ্রমিক জনতা লীগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সে আমরা করতে চাই এবং এজন্য আগামী দিনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা মার্কায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গাইবান্ধার কবি সরোজ দেব ‘সমধারা’ পুরস্কৃত হলেন
গাইবান্ধা :: শুদ্ধ সাহিত্যচর্চার প্রত্যয় নিয়ে প্রকাশনার ১০ বছর পূর্তি সমধারা অনুষ্ঠান ২৩ ডিসেম্বর জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারাদেশের ১০ জন লিটলম্যাগ সম্পাদককে সংবর্ধিত করেন। সংবর্ধিত কবি ও সম্পাদকদের মধ্যে রয়েছেন কলকাতার গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, অনিকেত শামীম, ফরিদ আহমদ দুলাল, সরোজ দেব, কবি মাহমুদ কামাল, পুলিন রায়, মুজাহিদ আহমদ, মনিরুল মনির, কবি-সুমন শিকদার, ইসলাম রফিক।
অনুষ্ঠানে সম্পাদকদের ক্রেষ্ট সম্মাননা ও উত্তরীয় প্রদান করেন সংগঠনের একঝাঁক তরুণ লিখিয়ে কবিরা। পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি নুরুল হুদা। বর্ণাঢ্যময় এই উৎসবে প্রায় শতাধিক কবি কবিতার পঙক্তি উচ্চারণ করেন মঞ্চে। শেষে বাচ্যিক শিল্পীরা কবি সুফিয়া কামালের ৭১’র ডাইরী গ্রন্থের উল্লেখযোগ্য ঘটনাবলি পাঠ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)