শনিবার ● ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার পৌরসভা কার্যালয়ে জেলা পরিষদ ত্রান ও দুর্যোগ শাখা থেকে বরাদ্দকৃত ৪’শ ৬০টি কম্বল কনকনে শীতে কাবু ঈশ্বরগঞ্জের ৯টি ওয়ার্ডের দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করেন। কম্বল বিতরণ শেষে মেয়র পৌর শ্মশানের পুকুর ঘাট, রাস্তা, কবরস্থানের বাউন্ডারী দেয়াল ও ময়মনসিংহ কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড হতে চরনিখলা বিসি পর্যন্ত ৪শ মিটার সিসি রাস্তা নির্মান কাজ পরিদর্শন করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, কাউন্সিলর আব্দুল মোতালেব, মোঃ মিন্টু, মহিলা কাউন্সিলর মাহবুবা বেগম ও পৌর সচিব কামরুল ইসলাম প্রমুখ।





ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা