শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত

---আজ শুক্রবার ৩ জানুয়ারি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রামের ১২০ জন স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ২য় যুব রেডক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালা-২০২০, চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা যুব কার্যালয়ে দুপুর-বিকাল পর্যন্ত আয়োজিত কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্ট,চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান রাজীব দে।

কর্মশালায় বিভিন্ন সেশনের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি কার্যক্রমকে পরিচালনার করার নানা দিক আলোচনা করা হয়। কর্মশালায় নেতৃত্ব গুণাবলী এবং সরকারী প্রজ্ঞাপন বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল। রেড ক্রিসেন্ট প্রতিনিধি কি? প্রতিনিধি কার্যক্রম এবং প্রতিনিধির গুরুত্ব ও প্রতিবেদন এবং আবেদনপত্র তৈরী, পোশাক-পরিধান, রীতি-নীতি, অঙ্গ-ভঙ্গিমা ও ব্যবহার বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান রাজীব দে, রেড ক্রস, রেড ক্রিসেন্ট উদ্ধুদ্ধকরণ ও অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান আর্সেল আজিম মোহন ও মুক্তদল সদস্য শতাব্দী মজুমদার, স্কুল-কলেজ যোগাযোগ এবং সমন্বয় বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ক্রীড়া ও প্রকাশনা বিভাগীয় প্রধান মোঃ মঈনুল ইসলাম, দল গঠনের পদ্ধতি এবং বিভাগীয় কার্যক্রমের উপস্থাপনা বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান আবু নাঈম তামজীদ।

এছাড়াও এ কর্মশালায় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান আমিনুল হক তারেক, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ-প্রধান তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান কৃষ্ণ দাশ, সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান অর্পিতা দাশ ও হাসনা কামাল কলি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটেরআওতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যক্রমের পরিচালিত হচ্ছে জেলা ভিত্তিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩৬৭টিশিক্ষা প্রতিষ্ঠানে ও সিটি ভিত্তিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে। সংবাদ বিজ্ঞপ্তি ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)