শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ » তিন শিশুকে পুড়িয়ে হত্যার পর এবার টার্গেট কোলের শিশু
প্রথম পাতা » অপরাধ » তিন শিশুকে পুড়িয়ে হত্যার পর এবার টার্গেট কোলের শিশু
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন শিশুকে পুড়িয়ে হত্যার পর এবার টার্গেট কোলের শিশু

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর মসজিদপাড়ায় তিন শিশুকে পুড়িয়ে হত্যার পর এবার ওই পরিবারের ৮ মাস বয়সী শিশু আব্দুল্লাহ ইবনে হুসাইনকে হত্যার চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। সন্তানকে বাঁচিয়ে রাখতে তাই মা শিউলী খাতুন পালিয়ে পিতার বাড়িতে উঠেছেন। চার বছর আগে তারই দুই শিশু সন্তানসহ একসঙ্গে তিন শিশুকে পুড়িয়ে মেরেছিল তার স্বামীর বড় ভাই ইকবাল হোসেন। বর্তমানে ইকবাল জামিনে মুক্তি পেয়ে এলঅকায় ঘোরাফেরা করছেন। তার এই ঘোরাফেরায় কোলের শিশুটির ক্ষতি হতে পারে এমন আশংকায় বর্তমানে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন শিউলী খাতুন। শিউলী খাতুনের অভিযোগ ইকবাল হোসেন জামিন পাওয়ার পর তার নিজের পাসর্পোটটি নবায়ন করেছেন। এখন ভিসার জন্য চেষ্টা করছেন। ভিসা পেলে খুনি ইকবাল দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। আর ঘাতক ইকবাল পালিয়ে গেলে তার দুই শিশুসহ তিন শিশু হত্যার বিচার পাবেন না বলে আশংকা করছেন। শিউলী খাতুন জানান, ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর মসজিদপাড়া এলাকার গোলাম নবীর বাড়িতে তিনটি শিশুকে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। গোলাম নবীর দুই ছেলে ইকবাল হোসেন ও দেলোয়ার হোসেনের মধ্যে দ্বন্দে ছিল। এই দ্বন্দের কারনে ছোট ভাই দেলোয়ার হোসেনের দুইপুত্র মোস্তফা সাফিন (৭) ও মোস্তফা আমিন (১০) এবং শিশু দুইটির ফুপাতো ভাই মাহিন হাসানকে (১২) ঘরের মধ্যে আটকে রেখে মারপিট করে বড় ভাই ইকবাল হোসেন। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে আগুন ধারিয়ে শিশু তিনটিকে হত্যা করে। গ্রামবাসি জানায়, গোলাম নবীর ছোট ছেলে দেলোয়ার হোসেন পেশায় স্কুল শিক্ষক, আর বড় ছেলে ইকবাল হোসেন থাকতেন সিঙ্গাপুরে। সেখান থেকে টাকা পাঠাতেন বাড়িতে। ঘটনার ৫ থেকে ৬ মাস আগে ইকবাল বিদেশ থেকে দেশে ফিরে পিতা গোলাম নবীর কাছে তার পাঠানো টাকার দাবি করে। এই টাকা নিয়ে তার পিতা গোলাম নবী, ছোট ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ইকবালের বিরোধ হয়। এই বিরোধ এর কারনে ইকবাল হোসেন প্রতিশোধ নিতে শিশু তিনটিকে পুড়িয়ে মারে। আগুন দেওয়ার পর শিশু তিনটি যখন পুড়ছিল তখন ইকবাল চিৎকার করে বলেছিল ‘আমি দেলোয়ারের বংশ নিঃবংশ করে দিয়েছি’। পরে ইকবাল হোসেনকে জনসাধারণ আটক করে পুলিশে দিয়েছিল। সেই থেকে ইকবাল কারাগারে থাকলেও গত জুলাই মাসের ১৭ তারিখ তার জামিন হয়েছে। জামিনের পর এলাকায় ঘোরাফেরা করছেন। শিউলী খাতুন আরো জানান, সাফিন আর আমিনের মৃত্যুর ৩ বছর ৩ মাস পর তার গর্ভে নতুন সন্তান আসে। ২০১৯ সালের ২৭ মার্চ তার জন্ম হয়েছে। নাম রেখেছেন আব্দুল্লাহ ইবনে হুসাইন। এই শিশুটি জন্ম নেওয়ার সাড়ে ৩ মাস পরই ইকবাল হোসেন কারাগার থেকে বাইরে বেরিয়েছেন। এরপর থেকে তিনি আতংকে আছেন। কারন ইকবালের ইচ্ছা দোলোয়ারের বংশ শেষ করা। তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি শৈলকুপার চতুড়িয়া গ্রামে অবস্থান করছেন। তথ্য নিয়ে জানা গেছে, মামলায় শাস্তি হওয়ার আশংকায় রয়েছে ইকবাল। যে কারনে দেশ ছাড়ার চেষ্টা করছেন। গত নভেম্বর মাসে ইকবাল হোসেন তার পুরাতন পাসর্পোটটি (নম্বর ইই-০৪২৭১০৬) নবায়ন করেছেন। এখন ভিসার জন্য চেষ্টা করছেন। ভিসা পেলে ইকবাল হোসেন দেশ ছেড়ে পালাবেন। ইকবাল হোসেন যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন এই বিষয়টি তিনি লিখিত ভাবে সরকারের বিভিন্ন দপ্তরকে অবহিত করেছেন।

ঝিনাইদহে ২০১৯ সালে ধর্ষণ মামলা ৩৯ ও নারী নির্যাতন মামলা ১৩৫টি
ঝিনাইদহ :: ঝিনাইদহে বিদায়ী বছরে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। তরুণী, শিশু, মধ্য বয়সী, প্রতিবন্ধী, গৃহবধূরা শিকার হয়েছে এ ধরনের ঘটনার। এদের মধ্যে তরুণীর সংখ্যা সব থেকে বেশি। জেলা পুলিশের তথ্য মতে, ২০১৬ সালে ধর্ষণ মামলা হয়েছে ১৮টি, নির্যাতন মামলা ৯০টি। ২০১৭ সালে ধর্ষণ মামলা ২৪টি, নির্যাতন মামলা ১১৬টি। ২০১৮ সালে ধর্ষণ মামলা ৩১টি, নির্যাতন মামলা ১০৪টি। ২০১৯ সালে ধর্ষণ মামলা ৩৯টি এবং নির্যাতন মামলা হয়েছে ১৩৫টি। মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, ২০১৬ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১১২টি, ২০১৭ সালে ১০৮টি, ২০১৮ সালে ৯৫টি এবং ২০১৯ সালে প্রায় ৭০টি। অন্য দিকে সদর হাসপাতালের তথ্যে ধর্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষা করা হয়েছে ২০১৬ সালে ৪৭টি, ২০১৭ সালে ৭৭টি, ২০১৮ সালে ৯৮টি এবং ২০১৯ সালে ১২৮টি। জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, পরিবারের অগোচরে মেয়েরা নানাভাবে বখাটেদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। সাথে সহপাঠী কিংবা নানা বয়সী পুরুষের সাথে প্রেমের সম্পর্কের জেরেও পাশবিক ও শারীরিক নির্যাতনের স্বীকার হচ্ছে। কখনো কখনো খারাপ চরিত্রের বয়স্ক ব্যক্তিরাও জোরপূর্বক তাদের লালসা চরিতার্থ করছে নারীদের দ্বারা। অন্যদিকে পারিবারিক কিংবা সামাজিক ভাবেও নির্যাতন করা হচ্ছে নারীদের। কখনো প্রভাবশালীরা একে অন্যকে ফাঁসাতে থানায় নির্যাতন মামলা করছে। অনেক ঘটনায় গ্রাম্য প্রভাবশালীরা অর্থের বিনিময়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে ভুক্তভোগী পরিবারকে। এসব ঘটনায় কিছু আসামি গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মুল অপরাধীরা। অভিভাবকরাও অনেক ক্ষেত্রে খোঁজ রাখছেন না তাদের সন্তানেরা কোথায় যাচ্ছে কী করছে। সরকারি নুরুন নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এন এম শাহজালাল জানান, শিশুদের মধ্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের একটা অভাব রয়ে যাচ্ছে পারিবারিকভাবে। যা একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে, পরিবর্তন করে দিচ্ছে জীবনধারাকে। তাই অভিভাবকদের তাদের সন্তানের প্রতি বেশ যতœবান হতে হবে, খেয়াল রাখতে হবে সে কোথায় কী করছে। তাহলেই এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু জানান, স্বামী-স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বন্ধনের অভাব, আর্থিক দৈন্যতা, সামাজিক-রাজনৈতিকসহ নানা কারণে ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনাগুলো অহরহই ঘটছে। এক্ষেত্রে গ্রামে গ্রামে, শহরে, পাড়া মহল্লায় ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। এক পর্যায়ে দেখা যাবে মানুষ সচেতন হতে থাকবে আর কমে যাবে এ ধরনের অপরাধ প্রবণতা। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শরীফা আক্তার বলেন, আমরা কম সংখ্যক জনবল নিয়ে চেষ্টা করে যাচ্ছি নারী নির্যাতন প্রতিরোধে। তবে পুলিশ কিংবা জেলা প্রশাসনের মতো আমাদের আইন প্রয়োগের ক্ষমতা না থাকায় সব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারি না। ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র গাইনি বিশেষজ্ঞ ডা. মার্ফিয়া খাতুন জানান, সদর হাসপাতালে ধর্ষণ সংক্রান্ত বিষয়ে যে ডাক্তারি পরীক্ষা করা হয় সেক্ষেত্রে ৩০ ভাগ আলামত পাওয়া যায়। বাকি ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে-মেয়ে নিজেদের পছন্দমতো বিয়ে করছে, এক সাথে থাকছে। পরে পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করা হচ্ছে। ফলে সেগুলোও ডাক্তারি পরীক্ষা করা হয়। এক্ষেত্রে সেটাকে ধর্ষণ বলা যায় না। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধের ক্ষেত্রে দ্রুততার সাথে ভুক্তভোগী পরিবারের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অভিযোগ পেলে বা থানায় মামলা হলে আসামিদের গ্রেফতার করা হচ্ছে। আর এ ধরনের অপরাধের গ্রাম্যভাবে মীমাংসা কোনো বিধান নেই।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ