শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ভূয়া ভূমিহীন সেজে সরকারি কর্মচারিসহ খাস জমির বন্দোবস্ত গ্রহণ
প্রথম পাতা » গাইবান্ধা » ভূয়া ভূমিহীন সেজে সরকারি কর্মচারিসহ খাস জমির বন্দোবস্ত গ্রহণ
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূয়া ভূমিহীন সেজে সরকারি কর্মচারিসহ খাস জমির বন্দোবস্ত গ্রহণ

---গাইবান্ধা :: গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর মৌজার ২ একর ১৭ শতক খাস জমি সরকারি কর্মচারিসহ অবস্থাপন্ন জোতদাররা গোপনে বন্দোবস্ত নিয়ে কবুলিয়ত প্রাপ্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই অঞ্চলের প্রকৃত ভূমিহীনরা খাস জমি পাওয়া থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে ওই এলাকা পরিদর্শনে গেলে উপস্থিত ভূমিহীনদের পক্ষ থেকে সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান নান্নু সাংবাদিকদের এ তথ্য জানান এবং তারা অবিলম্বে উক্ত খাস জমির কবুলিয়ত বাতিল করে বন্দোবস্ত দেয়ার দাবি জানান।
ভূমিহীন সমিতির পক্ষ থেকে মনছব, মোকাব্বের, মোত্তালেবসহ অন্যান্যরা ইতোপূর্বে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক লিখিত অভিযোগে উল্লে¬খ করেছেন ডিমলা পদুমশহর মৌজার জেলএল নং ১০, ডিপি খতিয়ান ৩৬৫, ১৪৩০ ও ২৫৩৪ এবং ৬২৪৫ (নতুন ৯২৬১) দাগে ১ একর ৩১ শতক, সাবেক ৬২৪৫ দাগে (নতুন ৯২৬২) ৫০ শতক, সাবেক ৬২৩৩ দাগে (নতুন ৯২৫৭) ২৫ শতক ও সাবেক ৬২৩৩ দাগে (নতুন ৯২৫৯) দাগে ১১ শতক জমি একই গ্রামের মৃত মোখলেছার রহমানের পুত্র এলজিইডির কর্মচারি আতাউর রহমান, তার ভাই ছবিরুল ইসলাম ও তার পিতা মোখলেছার রহমান ভুয়া ভূমিহীন সেজে প্রতারণামূলকভাবে ১৯৮৭ সালে গোপনে বন্দোবস্ত কবুলিয়ত প্রাপ্ত হয়। যা এলাকার প্রকৃত ভূমিহীনরা বিষয়টি জানেন না। ওই জমিগুলো এলাকার ভূমিহীনদের দখলে থাকলেও বর্তমানে ওই ব্যক্তিরা জমি দখল নেয়ার নানা রকমের ফন্দি-ফিকিরসহ অপচেষ্টা চালাচ্ছে। তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের খাস জমি বন্দোবস্তের নীতিমালা অনুযায়ি কোন জমির মালিকদের কিংবা জোতদারদের খাস জমি বন্দোবস্ত পাওয়ার কথা নয়। সংশ্লিষ্ট গ্রামে অনেক ভূমিহীন পরিবার থাকা সত্ত্বেও একজন সরকারি চাকরিজীবি উক্ত খাস জমি নীতিমালা বহির্ভূতভাবে ভোগ দখল করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক উক্ত খাস জমির বন্দোবস্ত বাতিল করে সকল জমি উদ্ধার পূর্বক তা খাস খতিয়ানভূক্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবি জানানো হয়। এই আবেদনের অনুলিপি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, গাইবান্ধা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাঘাটা সহকারি কমিশনার (ভূমি) প্রেরণ করা হলেও এখন পর্যন্ত এব্যাপারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ভূমিহীনরা উল্লেখ করেন।

মুজিব বর্ষ উপলক্ষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
গাইবান্ধা :: মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধা থিয়েটার ও অন্তরঙ্গ থিয়েটারের উদ্যোগে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সহযোগিতায় রবিবার পৌর শহীদ মিনার চত্বরে জেলার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি এই কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। গাইবান্ধা পৌর এলাকাসহ শহরের বিভিন্ন এলাকার ১শ’ জন দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, যুগ্ম সম্পাদক কবি সোহেল রানা, অন্তরঙ্গ থিয়েটারের সভাপতি সাজু সরকার, সাধারণ সম্পাদক রোজিনা নাহিদ শিমুল, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামা চান, লেবু প্রধান, তৌহিদ আল আমিন বীর, মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
মুজিব বর্ষ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখা এক বছর ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)