শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন আর নেই
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন আর নেই
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন আর নেই

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওা ইন্না ইলাইহি রাজিউন) গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার (১০ জানুয়ারি) প্রথম প্রহরে (সাড়ে ১২টায়) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধার মৃত্যুতে শেখ হেলাল উদ্দীন এমপি.এ্যাডঃ আমিরুল আলম মিলন কেন্দ্রীয় সদস্য-বাংলাদেশ আওয়ামী লীগ ,শেখ সারহান নাসের তন্ময় এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান,মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহী আলম বাচ্চু ,মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাডঃএস এম মনিরুল হক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ,সহ দলীয় নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির গত ৯ই ডিসেম্বর সর্বশেষ তিনি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
১৯৪০ সালের ১লা অক্টোবর মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের বর্ধিষ্ণু পবিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী রহমত আলী; মা ময়ফুল বিবি। তিনি একমাত্র পুত্রসন্তান খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদ হোসেনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

এমপি হিসেবে পাঁচবার জয়লাভ করেন ডা. মোজাম্মেল হোসেন। ১৯৫৮ সালে তিনি এসএসসি, ১৯৬১ সালে এইচএসসি, ১৯৬৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সেখানে পড়াকালীন তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. মোঃ মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, শুক্রবার হেলিকপ্টারযোগে তার মর দেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হবে মরহুমের স্বজনরা। জুমাআবাদ বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটায় মোরেলগঞ্জ সদরের এসি লাহা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও সর্বশেষ আসর নামাজ বাদ তার নিজ গ্রাম এই উপজেলার কচুবুনিয়া গ্রামে হাজী রহমত আলী মাধ্যামিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১৯৪০ সালের ১লা আগস্ট মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রামে জন্মগ্রহন করেন।তিনি গ্রামের স্কুলে লেখাপড়া করেন। সরকারি পিসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরববর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জণ করেন।পরে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদেন। ১৯৭৯ সালে মাত্র ৩৯ বছর বয়সে তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। আমৃত্যু তিনি এই পদে সফলতার সাথে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। এই পদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একাধিকবার হামলার শিকারও হয়েছেন।
১৯৯১ সালে তিনি বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ডা. মোঃ মোজাম্মেল হোসেন। পরবর্তীতে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সমাজকল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ডা. মোজাম্মেল হোসেন।
এদিকে তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহী আলম বাচ্চু সাংবাদিকদের বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেনের মৃত্যুতে রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হল। তার মৃত্যুতে আমরা শোকাহত। তিনি দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। দলীয় আন্দোলন সংগ্রামে মোজাম্মেল হোসেন ছিলেন অগ্রভাগে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)