রবিবার ● ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ৭ দিন ধরে নিখোঁজ সামিয়া
৭ দিন ধরে নিখোঁজ সামিয়া
রাউজান :: চট্টগ্রামের রাউজানে নানার বাড়িতে আসার পথে সামিয়া আকতার (১০) নামে এক মেয়ে নিখোঁজ হয়েছে। গত রবিবার ৫ জানুয়ারি ভোলা লালমোহন উপজেলা থেকে রাউজানের গহিরাস্থ নানার বাড়িতে আসার পথে মেয়েটি নিখোঁজ হয়। সামিয়া ভোলা লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আলম বাজার এলাকার মো.লিটনের মেয়ে ও আলম বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। নিখোঁজ মেয়েটির মামা মাবুদ জানান,আমার মা রোকেয়া বেগম ভোলা লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আলম বাজারে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বেড়ানোর পর তিনি রাউজানে আসার সময় আমার ভাগনি সামিয়া আমাদের বাড়িতে আসার বায়না ধরে। আমার মা তাকে না এনে গাড়িতে উঠে রাউজানের উদ্দেশ্যে রওনা দিলে ভাগনি সামিয়া পরের গাড়িতে উঠে পড়ে। একপর্যায়ে লক্ষিপুর মজু চৌধুরী লঞ্চঘাটে আসার পর সে নিখোঁজ হয়। এরপর এলাকায় মাইকিং, বিভিন্ন স্টেশন ও লঞ্চঘাটসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করেও সন্ধান পায়নি। তিনি আরও বলেন, আমার দুলাভাই ভোলা থানা, লাল মোহন থানা ও লক্ষিপুর থানায় নিখোঁজ ডায়েরী করেছেন।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০