সোমবার ● ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » এডুকেশন ওয়াচ সম্মাননা পেলেন সাংবাদিক দম্পতি
এডুকেশন ওয়াচ সম্মাননা পেলেন সাংবাদিক দম্পতি
ঢাকা :: সাংবাদিকতা-প্রশিক্ষণ ও সংগঠনে বিশেষ অবদানের জন্য এডুকেশন ওয়াচ প্রশিক্ষক সম্মননা পেয়েছেন সাংবাদিক দম্পতি শান্তা ফারজানা ও মোমিন মেহেদী। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ আয়োজনে গ্লোবাল টিভির সিইও নওয়াজিশ আলী খান এ দম্পতিকে সম্মননা প্রদান করেন। এসময় এডুকেশন ওয়াচ সম্পাদক খলিলুর রহমান, শিক্ষাবিদ অগাস্টিন ক্রুজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আনোয়ার হাসান কাজল ও ভূঁইয়া একাডেমির রেজিষ্ট্রার আবু তসলিম উপস্থিত ছিলেন। এর আগে ভূঁইয়া একাডেমিতে সাবেক মন্ত্রী ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়ার আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ক্যাম্পাসে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। ‘আমি যা দেখি, তুমি কি তা দেখো’ শীর্ষক কর্মশালায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর সহ নবীন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মোমিন মেহেদী ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে লেখালেখির মধ্য দিয়ে গণমাধ্যমের সাথে যুক্ত হন। এরপর তিনি দৈনিক আজকের কাগজ-এর বরিশাল অফিস, ঢাকায় দৈনিক যুগান্তর, খবরপত্র, সমকাল সহ বিভিন্ন কাগজে যুক্ত হন। বর্তমানে নিয়মিত কলাম লিখছেন বিভিন্ন বাংলা ও ইংরেজী দৈনিক পত্রিকায়। তাঁর জন্ম ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে এবং পৈত্রিক নিবাস বরিশাল-এর মেহেন্দীগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক(২০০৫-০৬) এবং সভাপতি(২০০৭-০৯) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট অর্গানাইজেশন(আইজেও)’র বাংলাদেশ কান্ট্রি কনভেনর মেহেদী প্রতিষ্ঠা করেছেন প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা, সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড, সংবাদকর্মীদের অধিকার রক্ষার সংগঠন অনলাইন প্রেস ইউনিটি সহ অর্ধশত সংগঠন। তিনি মেহেন্দীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি।
অন্যদিকে শান্তা ফারজানা ২০০৭ সালে দৈনিক প্রথম আলোতে লেখালেখির মধ্যদিয়ে যুক্ত হন গণমাধ্যমের সাথে। পড়ালেখা করছেন লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটিতে। বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক শান্তা ফারজানা অনলাইন প্রেস ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাাদেশ নারী সাংবাদিক সমিতির সদস্য।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন