সোমবার ● ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শণ করেছে দুই দেশের প্রতিনিধি দল
রামগড়ে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শণ করেছে দুই দেশের প্রতিনিধি দল
খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এর নির্মাণস্থল পরিদর্শন করেছে দুই দেশের প্রতিনিধি দল।
রবিবার ১৯ জানুয়ারী দুপুরে সেতুর নির্মাণ কাজ পরিদর্শণে আসা প্রতিনিধি দলের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট ড. টি. কে. দেবনাথ।
প্রতিনিধি দলের বৈঠক সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ছাড়াও সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ নিয়ে আলোচনা হয়। সংযোগ সড়ক নির্মাণে বাংলাদেশের রামগড় অংশে সেতুর নির্মাণকারী দেশ ভারতের শ্রমিকদের নিরাপত্তা ও সহযোগীতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। চলতি বছরের এপ্রিলে মৈত্রী সেতু ১ এর নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।
ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ১ এর নির্মাণস্থল পরিদর্শনের প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সায়েদ মজুমদার, ৪৩ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্ণেল মো. তারেকুল হাকিম, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার উদ্দিন ও সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৪১২ মিটার দৈর্ঘ্য ও ১৪.৮০ মিটার প্রস্থের ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ১ এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮২.৫৭ কোটি রুপি। যার পুরোটা বহন করছে ভারত সরকার।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১