শিরোনাম:
●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মাদকের আখড়া আত্রাইয়ের রেলওয়ের পরিত্যক্ত ভবন
প্রথম পাতা » নওগাঁ » মাদকের আখড়া আত্রাইয়ের রেলওয়ের পরিত্যক্ত ভবন
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকের আখড়া আত্রাইয়ের রেলওয়ের পরিত্যক্ত ভবন

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় মাদক সেবনের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে নওগাঁর আত্রাই রেলওয়ের ব্রিটিশ আমলে তৈরী স্টাফ কলোনী। এখানে দিনে রাতে জমে ওঠে মাদক সেবন ও বিক্রয়ের আড্ডাখানা । নিরাপদ নিরিবিলি হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী ও ভ্রাম্যমান পতিতারা স্থান টি বেছে নিয়ে অবাধে চালায় তাদের কর্মকান্ড। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এই ভবনগুলোতে চলছে নানা অপকর্ম।

খোঁজ নিয়ে জানা গেছে, আহসানগঞ্জ স্টেশন হতে প্রায় ১কিলোমিটার অদুরে মাঠ সংলগ্ন আত্রাই স্টেশন অবস্থিত যা পুরাতন রেল স্টেশন নামে পরিচিত। সেখানে রেলওয়ে স্টাফদের বসবাসের জন্য ব্রিটিশ আমলে ১৪টি ভবন তৈরী করে তৎকালীন রেল কর্তৃপক্ষ। যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, দীর্ঘদিন মেরামত সংস্কার না করার কারণে বসবাসের অনুপযোগি হয়ে বাসাগুলো পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে। এই সুযোগে মাদক সেবী ও ব্যবসায়ীরা কেনাবেচা চালায় প্রকাশ্যে ।

স্থানীয়দের অভিযোগ, নির্জন এলাকা হওয়ায় দিনের বেলায় কলেজ পড়–য়া শিক্ষার্থীরা এখানে এসে আড্ডা দেয়। আর রাতের বেলায় ভ্রাম্যমান পতিতাদের অবাদ চলাফেরা। ভবনগুলো দ্রুত সংস্কার করে অপরাধ কর্মকান্ড ভয়ংকর রুপ নেওয়ার হাত থেকে রক্ষার দাবি জানান তারা।

ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও কলেজ পাড়ার উত্তম সাহা বলেন, মাদকের কারনে যুব সমাজ আজ ধ্বংসের পথে। এখুনি স্টেশন মাস্টারের ঘড়সহ পরিত্যক্ত ভবন গুলোর সংস্কার করে চলমান সমস্যার সমাধান করা প্রয়োজন।

স্টেশন মাষ্টার আরিফুল ইসলাম জানান, পরিত্যক্ত স্টাফ কলোনির পাশাপাশি এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি বস্তি। এখানে অবাদে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলে। মাদক ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালীদের কারনে নিরাপত্তার কথা ভেবে কোন পদক্ষেপ নিতে পারি না।

আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন , আমি কয়েক মাস হলো এখানে এসেছি। সকল জায়গা সম্পর্কে অবগত হতে পারিনি। বিষয়টি আমার জানা ছিলো না। আমরা তৎপর আছি স্টেশন এলাকায় পরিত্যক্ত কলোনীতে এবং বস্তিতে যাতে কোন অপরাদ সংগঠিত না হয় সে বিষয়ে খেয়াল রেখে অভিযান পরিচালনা করবো।





আর্কাইভ