শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিরল প্রজাতির শকুন পাখি উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিরল প্রজাতির শকুন পাখি উদ্ধার
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বিরল প্রজাতির শকুন পাখি উদ্ধার

---গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকামাল গ্রাম থেকে প্রায় তিন ফুট উচ্চতার বিরল প্রজাতির একটি শকুন পাখিকে দেখে এলাকাবাসী আটক করে। পরে পুলিশকে খবর দিলে শকুনটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়লে বিরল প্রজাতির এই শকুনটিকে এক নজরে দেখার জন্য সদর থানায় ভীড় জমায় উৎসুক জনতা। শকুনটির উচ্চতা প্রায় ৩ ফুট ও ওজন ১০ কেজি।
সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো. শাহরিয়ার জানান, শকুনটি কিছুটা ঠান্ডাজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়ায় উড়তে পারেনি। পরে ফাঁকা একটি জমি থেকে শকুনটি আটকের খবর পেয়ে সেটি উদ্ধার করে সদর থানায় এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ইতোমধ্যে শকুনটিকে সুস্থ্য করতে প্রাণি স¤পদ বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেয়া হয়। তিনি আরও জানান, বিষয়টি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুরের জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসে শকুনটিকে নিয়ে গিয়ে সুস্থ্য করে সেখানকার অভয়ারণ্যে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

গাইবান্ধায় দক্ষ যুব নারী ও পুরুষের জন্য কর্মসংস্থান সংযোগ কর্মশালা
গাইবান্ধা :: দক্ষ যুব নারী ও পুুরুষের জন্য দিনব্যাপী কর্মসংস্থান সংযোগ এক কর্মশালা আজ মঙ্গলবার গাইবান্ধার টেকনিক্যাল ট্রের্নিং সেন্টার (টিটিসি) চত্বরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার ৬শ’ ৫০ জন বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব নারীদের এক চাকরি মেলাও অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা ও চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টিটিসি অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, কেয়ার বাংলাদেশের সৌহাদ্য-৩ কর্মসূচির প্রধান ইশরাত শবনম, আঞ্চলিক সমন্বয়কারি সাজেদা বেগম, এসকেএস ফাউন্ডেশনের জাহিদ সরওয়ার সোহেল, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বিএমএ’ এর প্রতিনিধি লুৎফর রহমান। এছাড়া জাতীয় কর্ম প্রদানকারি প্রতিষ্ঠানের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রাণ ও আরএফল গ্র“পের মানব সম্পদ বিভাগের সহকারি ব্যবস্থাপক পল্লব মৌলিক এবং স্ট্যান্ডার্ড গ্র“পের মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার আশরাফুল ইসলাম, নিত্য কারুপণ্য এর প্রতিষ্ঠান মালিক রোজি আরেফিন প্রমুখ।
টিটিসি’র সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর শিখা বিশ্বাসের সঞ্চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী যুবকদের মধ্যে তাদের অভিব্যক্ত করে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জের ফারুক ইসলাম, ফুলছড়ির এরশাদ হোসেন এবং টিটিসিতে প্রশিক্ষণ গ্রহণ করে গার্মেন্টেসে চাকরিরত সাঘাটার কচুয়া গ্রামের নাজমুল হোসেনের মা নাজমা বেগম প্রমুখ।
এসকেএস ফাউন্ডেশনের সৌহাদ্য-৩ কর্মসূচী, কেয়ার বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে টেকনিক্যাল ট্রের্নিং সেন্টার (টিটিসি) ইউএসএইডের সহযোগিতায় এই কর্মশালা ও চাকরি মেলার আয়োজন করে। এতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত গাইবান্ধা জেলার ৫শ’ ও সিরাজগঞ্জ জেলার ১শ’ ৫০ জন যুবক ও যুব নারী অংশ নেয়। এছাড়া চাকরি প্রদানকারি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই চাকরি মেলায় অংশ নেয় নিত্য কারুপণ্য, প্রাণ ও আরএফলসহ ৮টি গ্র“প। তাদের কাছে উল্লেখিত যুব নারী ও পুরুষের তালিকা হস্তান্তর করা হয়। ওই সমস্ত প্রতিষ্ঠান কর্মশালার দ্বিতীয় পর্বে তাদের সার্ভিস বুথে তালিকার ভিত্তিতে কর্ম প্রদানের লক্ষ্যে উপস্থিত প্রশিক্ষিত যুব নারী ও পুরুষের সাক্ষাত গ্রহণ করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধার টেকনিক্যাল ট্রের্নিং সেন্টারে চাকরি প্রার্থী ওই যুব নারী ও পুরুষেরা ওয়েলডিং, ড্রাইভিং, অটোমোবাইল, হাউজ ও ওয়ারিং, মোবাইল সার্ভিসিং, মেশিন ট্রেডার্স, বিউটিফিকেশন, ইলেকট্রিক ওয়ারিং, ব্লক বাটিক, ইলেকট্রিকস, গার্মেন্টস সহ ৩৬টি ট্রেডে প্রশিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)