শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটের নাগা মরিচ এখন ইউরোপে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটের নাগা মরিচ এখন ইউরোপে
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের নাগা মরিচ এখন ইউরোপে

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: নাগামরিচের উৎপাদন বেশী হওয়ার চাষীরা নাগামরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। নাগামরিচের আতুরঘর হচ্ছে সিলেট। বিশেষভাবে বললে শ্রীমঙ্গল ও কানাইঘাটের জৈন্তাপুর এলাকার কথা বলতে হয়। এবার সিলেটের জৈন্তাপুরে
নাগামরিচের উৎপাদন হয়েছে বেশী। আর জৈন্তাপুরের উৎপাদিত নাগামরিচ এখন দেশেরগন্ডি পেরিয়ে ইউরোপে যাত্রা শুরু করেছে অর্থাৎ রপ্তানী হচ্ছে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে।

উপজেলা কৃষি বিভাগ সংশ্লিষ্টদের সুত্রে জানা গেছে, চলিত মৌসুমে জৈন্তাপুর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫০ হেক্টর জমিতে নাগা মরিচের চাষ হয়েছে। প্রান্তিক চাষীরা এরই মধ্যে স্থানীয়ভাবে নাগা মরিচ বাজারজাত করতে শুরু করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার (বিসিএস) সুব্রত দেবনাথ জানিয়েছেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত, নিজপাট ফতেপুর ও চারিকাটা ইউনিয়নসহ অন্যান্য এলাকার গ্রামীণ কৃষকরা বিগত দুই বছর থেকে নাগা মরিচ চাষ করছেন। বিগত বছর ২০১৮ সালে ১২০ হেক্টর এবং চলিত বছর ১৫০ হেক্টর কৃষি জমিতে নাগা মরিচ চাষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবিড় পর্যবেক্ষণ থাকায় এ বছর ভালো ফসলের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, নাগা মরিচ বিদেশে রপ্তানী করতে ইতোমধ্যে ব্যবসায়ীরা প্রান্তিক কৃষকদের সাথে চুক্তি করেছেন। বিদেশে রপ্তানী করতে প্রাথমিকভাবে উপজেলার ১শ’ জন কৃষকের তালিকা তৈরী করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাগা মরিচ চাষে আগ্রহী কৃষকদের প্রশিক্ষণসহ যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে। নাগা মরিচ চাষে উৎসাহিত করতে কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার আবহওয়া নাগা-মরিচ চাষের অনুকূলে থাকায় এই এলাকায় চাষ দিন দিন বাড়ছে। উপজেলার নিজপাট ইউনিয়নের, সারীঘাট চৈলাখেল, হেলিরাই, বারগতি, নয়াগতি, ঢুপি, চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ, দরবস্ত ইউনিয়নের বেধু হাওর, লাইন নদীর পার্শ্ববর্তী খরিলহাট মাদ্রাসা সংলগ্ন জায়গায় সবচেয়ে বেশি চাষাবাদ করা হয়েছে। জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই-বাউরভাগ,ফতেপুর ইউনিয়নের দক্ষিণ বাগেরখাল এলাকায় নাগা মরিচ চাষে কৃষকরা এগিয়ে এসেছেন। দরবস্ত ইউনিয়নের বেধু হাওর এলাকায় অন্তত ৪শ’ বিঘা জায়গা জুড়ে দরবস্ত শ্রীখেল গ্রামের তালিকাভুক্ত চাষ করছেন।

বিরাখাইয়ের এক কৃষক জানান, তিনি এবার ৭ বিঘা জমিতে নাগা মরিচ চাষ করছেন। ২০১৭ সাল থেকে তিনি নিয়মিত নাগা মরিচ চাষ করে আসছেন। গত শীত মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে নাগা মরিচ চাষ করেছিলেন। ওই সময় তিনি ৯ লাখ টাকার মরিচ বিক্রি করেন। এর মাধ্যমে তার ২ লক্ষ ৪০ হাজার টাকা লাভ হয়েছে। তিনি বলেন, নাগা মরিচ চাষে সরকারীভাবে সহযোগিতা করা হলে গ্রামীণ জনপদের কৃষকরা আর্থিকভাবে অনেক লাভবান হবেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এক বিঘা জমিতে অন্তত: ৯শ’ থেকে ১ হাজার চারা গাছ রোপণ করা হয়ে থাকে। প্রতি বিঘা জমিতে প্রায় ২০/২৫ হাজার নাগা মরিচ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি গাছে ২শ’ থেকে ৩শ’ মরিচ উৎপাদন হয়। বাণিজ্যিকভাবে বাজারে একটি নাগা মরিচ ২/৩ টাকায় বিক্রি করা হয়।

বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল এন্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স এসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মনজুর হোসেন জানান, জৈন্তাপুর থেকে সংগৃহীত নাগামরিচ ঢাকায় প্রক্রিয়াজাত করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী করা হয়। তাদের সংগঠন এ ক্ষেত্রে রপ্তানীকারক এবং কৃষকদের টেকনিক্যাল সহযোগিতা প্রদান করে থাকে।

রাজধানী ঢাকার রপ্তানীকারক এনএইচবি কর্পোরেশনের স্বত্বাধিকারী নাজমুল হায়দার ভুইয়া জানান, সিলেট অঞ্চলে উৎপাদিত নাগা মরিচের চাহিদা সবচাইতে বেশী লন্ডনে। অন্যান্য দেশেও ব্যপক চাহিদা রয়েছে সিলেটি নাগামরিচের।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ