শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭, মালিকসহ ৩ জনের নামে মামলা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭, মালিকসহ ৩ জনের নামে মামলা
মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭, মালিকসহ ৩ জনের নামে মামলা

---
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের পূবাইল এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেডে টায়ার থেকে তেল তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে৷ এ নিয়ে ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে৷

তিনি ২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে চিকিত্‍সাধীন অবস্থায় মারা যান৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সকাল ৭টার দিকে কামাল হোসেন (৪৯) মৃত্যুবরণ করেন৷

জানা গেছে, তিনি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেড কারখানার সুপারভাইজার ছিলেন এবং তিনি নরসিংদীর ঘোড়াশাল এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে৷

এদিকে এ কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের এএসআই গোলাম সারোয়ার বাদী হয়ে কারখানার মালিকসহ তিনজনের নামে এবং আরো কয়েক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ২৫ জানুয়ারি সোমবার জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন৷

মামলার আসামিরা হলো- কারখানা মালিক গাজীপুর সিটি করপোরেশনের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার মৃত ইছহাক হাওলাদারের ছেলে মো. ইমান উদ্দিন (৪৭), কারখানার ম্যানেজার মো. শাহীন (৩৫) ও জমির মালিক গাজীপুর সদর উপজেলার বড় কয়ের এলাকার দুদু বেপারির ছেলে বাছেদ বেপারী (৬৫)৷

বাদী মামলায় উলেস্নখ করেন, কারখানার মালিকসহ ওই তিনজন এবং অজ্ঞাত কয়েক আসামি পরস্পর যোগসাজসে সরকারি অনুমোদন ব্যতীত এবং সরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক পরীক্ষা নিরীক্ষা ব্যতীত ও আসামিদের অভিজ্ঞতা ছাড়া যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে ও প্রাণহানি ঘটবে জেনেও পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শ্রমিকদের পুরাতন টায়ার গলিয়ে তেল জাতীয় পদার্থ উত্‍পাদন করার মত ঝুঁকিপূর্ণ কাজে উত্‍সাহ দিয়ে নিজ উদ্যোগে কাজ করাচ্ছিল৷

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মামলায় কারখানার মালিক বসুগাঁও পশ্চিমপাড়ার মৃত ইছহাক হাওলাদারের ছেলে মো. ঈমান উদ্দিনকে প্রধান আসামি ছাড়া আরও দুই জনকে আসামি করা হয়েছে৷ তারা হলেন- কারখানার ম্যানেজার মো. শাহীন এবং জমির মালিক পূবাইলের বড় কয়ের এলাকার দুদু বেপারীর ছেলে বাছেদ বেপারী৷ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে৷

এ ঘটনায় নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২১), মাদারীপুর সদরের খামারবাড়ি এলাকার সোবহান তালুকদারের ছেলে আলহাজ (২৩), স্থানীয় বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসা (৩০)৷ তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের দিলোয়ার হোসেনের স্ত্রী৷ এছাড়া কাখানার নিরাত্তাকর্মী স্থানীয় বসুগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে সেলিম মোলস্না (৪৫), মাদারীপুরের ডাসার থানার ভাগুরিয়া এলাকার আ. রাজ্জাকের ছেলে কাওসার বিশ্বাস (৩৪) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সকালে মারা যান কারখানার সুপারভাইজার আব্দুল কাদের (৫৫) এবং সুপারভাইজার কামাল হোসেন (৪৯)৷

উলেস্নখ্য, ২৩ জানুয়ারি শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের স্মার্ট মেটাল অ্যান্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণে টিনসেটের ওই কারখানার চাল ধসে পড়ে এবং আগুন ধরে যায়৷ এ সময় কারখানার পাশ্ববর্তী জয়দেবপুর-পূবাইল সড়কে দিয়ে যাওয়ার সময় অটোরিকশা যাত্রী স্কুল শিক্ষিকাসহ ৫ জন অগি্নদগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয৷ অগি্নদদগ্ধ হয় আরো ৩ জন৷ টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬ কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷

এদিকে এ ঘটনায় অগি্নদগ্ধ সুপারভাইজার আব্দুল কাদের রবিবার এবং সুপারভাইজার কামাল হোসেন মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিত্‍সাধীন অবস্থায় মারা যান৷

আপলোড : ২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময়: রাত ৯.১০ মিঃ





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)