শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কৃষি » বোরো চাষে ব্যস্ত গাইবান্ধার কৃষক
প্রথম পাতা » কৃষি » বোরো চাষে ব্যস্ত গাইবান্ধার কৃষক
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বোরো চাষে ব্যস্ত গাইবান্ধার কৃষক

ছবি ; বোরো চাষে ব্যস্ত গাইবান্ধার কৃষকরা।গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুরে শুরু হয়েছে বোরো চাষাবাদ। জমি প্রস্তুত ও চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চাষিরা জানায়, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে এবং বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো থাকলে সুষ্ঠুভাবে ফসল ঘরে তুলতে পারবেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে পানি সেচ, জমি প্রস্তুত ও চারা রোপনের ব্যস্ততা।
সদর উপজেলার কৃষক সন্তোষ বর্মন জানান, দেড় বিঘা জমিতে বোরো ধান চাষ করছি। গভীর নলকুপ দিয়ে আমাদের চাষাবাদ করতে হয়। সবাই একসাথে জমি তৈরী করতে নলকুপের উপর কিছুটা চাপ পড়ছে।
কৃষক আব্দুর সাত্তার জানান, জমি চাষ ও রোপন, পানি সেচ এবং কাটা-মাড়াইসহ প্রায় ৯ হাজার থেকে ১০ হাজার টাকা বিঘা প্রতি খরচ হয়ে থাকে। বিঘা প্রতি ফলন হয় ২৫-৩০ মন। বর্তমান বাজারে ধানের দাম সর্বোচ্চ ৪৫০ টাকা করে। যাদের নিজস্ব জমি তাদের কিছু থাকে। কিন্তু যারা বর্গাচাষী তাদের কিছুই থাকেনা। এতে করে প্রতিবছর আমাদের লোকসান গুনতে হয়। সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনে তাহলে ন্যায্য দাম পাওয়া যাবে। উপজেলায় চলতি মৌসুমে চাষিদের মধ্যে বোরো চাষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শীতের প্রকোপ কিছুটা কম থাকায় কৃষকরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে।
গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় এবার ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৫শ হেক্টর জমিতে বোরো চাষের উৎপাদন বেশি হচ্ছে।

গাইবান্ধায় আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মশাল প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওয়াসিউল হাবীব সিটুর সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দারিয়াপুর কেইউএম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খশরু, খোর্দ্দমালিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হিরেন্দ্র নাথ বর্মন প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১৮টি ইভেন্টে প্রতিযোগিতায় বড় বালকের দৌড় ৩শ’ মিটার, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, লৌহ গোলক নিক্ষেপ, মধ্য বালকের দৌড় ২শ’ মিটার, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, ছোট বালকের দৌড় ১শ’ মিটার, মোরগের লড়াই, আটা থেকে পয়সা তোলা, বড় বালিকার দৌড় ১শ’ মিটার, সুই সুতার দৌড়, হাঁড়ি মাথায় দৌড়, মিউজিক্যাল চেয়ার, মধ্য বালিকার দৌড় ১শ’ মিটার, ডিম চাম দৌড়, রশি দৌড়, ছোট বালিকার দৌড় ১শ’ মিটার, রশি দৌড় ও রশি স্থিতি, এসএসসি পরীক্ষার্থীদের ২শ’ ও ৩শ’ মিটার দৌড়, অতিথি পুরুষের ৪শ’ মিটার দৌড়, অতিথি মহিলাদের বালিশ বর্জন, শিক্ষকদের ১শ’ মিটার দৌড় ও কর্মচারিদের ১শ’ মিটার দৌড় এবং যেমন খুশি তেমন সাজো। এছাড়া সংগীত, নৃত্য, উপস্থিতি বক্তৃতা, কবিতা আবৃতি, বিষয় ভিত্তিক বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)