শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকান্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্রথম পাতা » ঢাকা » সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকান্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকান্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২৩ জানুয়ারি বৃহস্পাতিবার এক বিবৃতিতে সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের ধারাবাহিক হত্যাকান্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন বাংলাদেশীদের এই হত্যাকান্ড কোন সৎ প্রতিবেশীর আচরণ হতে পারে না। কোন উস্কানী ছাড়া সাধারণ বাংলাদেশীদের এই বর্বরোচিত হত্যাকা- ভারতের আক্রমণাত্মক বাংলাদেশ বিরোধী বৈরী মানসিকতার বহিঃপ্রকাশ। কোন স্বাধীন সার্বভৌম দেশ এই ধরনের হত্যাকা- বরদাসত করতে পারে না। যখন বলা হচ্ছে- বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ শিখরে থেকে বন্ধুত্বের সোনালী অধ্যায় পার করছে তখন বিএসএফ’র এসব হত্যাকান্ড বাস্তবে ভারতের আগ্রাসী চরিত্রকেই বারবার তুলে ধরছে। কোন বন্ধু রাষ্ট্র অপর বন্ধু রাষ্ট্রের নাগরিকদের বছরের পর বছর পাখীর মত গুলি করে মেরে ফেলতে পারে না। আজ ভোরে নওগাঁর পোরসা সীমান্তে তিন বাংলাদেশী এবং গতকালও লালমনিরহাটের হাতাবান্ধায় গোতামারী সীমান্তে বিএসএফ গুলি করে সুরুজ মিয়া (১৮ বছর) ও সুরুজ মিয়া (৩২ বছর) নামের দুই বাংলাদেশীকে হত্যা করেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিএসএফ এর এই সহিংস তৎপরতায় গোটা সীমান্ত জুড়ে এক নিদারুন নিরাপত্তাহীনতা তৈরী করেছে; সাধারণ বাংলাদেশীদের জানমাল নিয়ে চরম উৎকন্ঠা তৈরী হয়েছে।

তিনি বলেন, বিজিবি ও বিএসএফ এর মধ্যকার সমঝোতা অনুযায়ী সীমান্তে হত্যাকান্ড শূন্যতে নামিয়ে আনার কথা বলা হয়। কিন্তু বিএসএফ বরাবরই তা ভঙ্গ করে আসছে এবং সীমান্ত সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান লংঘন করে প্রায় প্রতি সপ্তাহে বাংলাদেশের মানুষকে হত্যা করছে। বস্তুত: বিএসএফ এর ঔদ্ধত্য ভারতের কর্তৃত্ববাদী শাসকদের ঔদ্ধ্যত্বেরই বহিঃপ্রকাশ।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিষ্ঠানসমূহ এ পর্যন্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যাকান্ডের বিরুদ্ধে কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি; শক্ত প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না। বিজিবিও এসব সহিংস তৎপরতা বন্ধে আশানুরূপ ভূমিকা পালন করতে পারছে না। তিনি বলেন ভারতের প্রতি বাংলাদেশ সরকারের অনুগত নীতির কারণেই বিএসএফ বেপরোয়া ও চরম ঔদ্ধ্যত্যপূর্ণ আচরণ করে চলেছে। তিনি উল্লেখ করেন বিএসএফ নেপালসহ আর কোন প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে এরকম সহিংসতা দেখাতে পারছে না।

তিনি উল্লেখ করেন, সীমান্তে বাংলাদেশীদের হত্যাকান্ডের এহেন পরিস্থিতি কোনভাবেই চলতে দেয়া যায় না। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই হত্যাকান্ড বন্ধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবার আহ্বান জানান।

একই সাথে তিনি সীমান্তে বিএসএফ এর হত্যাকান্ড বন্ধ ও সীমান্ত অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত কররার দাবিতে দেশবাসীকে সোচ্চার হবারও আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ