শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইটের বিকল্প পাকা দালানে পরিবেশবান্ধব সিমেন্টের ব্লক ব্যবহার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইটের বিকল্প পাকা দালানে পরিবেশবান্ধব সিমেন্টের ব্লক ব্যবহার
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ইটের বিকল্প পাকা দালানে পরিবেশবান্ধব সিমেন্টের ব্লক ব্যবহার

ছবি : রাউজানে ইটের বিকল্প ‘কংক্রিটের ব্লক’ দিয়ে নির্মিত হচ্ছে পাকা দালান।স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে বিভিন্নস্থানে ইটের বিকল্প কংক্রিটের ব্লক দিয়ে নির্মিত হচ্ছে পরিবেশবান্ধর পাকা দালান ঘর। জীবনযাত্রার মানোন্নয়নের ফলে রাউজানে প্রচুর পাকা দালান নির্মিত হচ্ছে। একারণে ইটের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা বাড়ায় উপজেলার ৩৭টি ইটভাটায় কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার ও জ্বালানা কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে এসব ইট। উপজেলায় দু’একটি ছাড়া পরিবেশ বান্ধব ইটভাটাও নেই। এসব ইটভাটার কারণে পরিবেশ দূষণ, বৃক্ষনিধন, কৃষিজমি হ্রাসসহ বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। অন্যদিকে ইটভাটার বিষাক্ত কার্বন গ্যাস ছড়িয়ে পড়ছে বাতাসে। তাই পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধের দাবি সর্বমহলের। পরিবেশ বান্ধব ইট বা ইটের বিকল্প ব্যবহারের তাগিদ পরিবেশবাদীদের। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিয়ে অভিজ্ঞতা সঞ্চার করে উপজেলার বিনাজুরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়নীল বড়–য়া ও তার ছেলে নেমে পড়েছেন ইটের বিকল্প কংক্রিটের ব্লক ব্যবহার করে পাকা দালান নির্মাণে। তারা কংক্রিটের ব্লক তৈরি করে নিজেদের ঘর নির্মাণ করছেন। এছাড়া উপজেলার বিভিন্নপ্রান্তের মানুষকে কংক্রিটের ব্লক দিয়ে তৈরি ঘরের সুবিধার কথা তুলে ধরছেন। জয়নীল বড়–য়া বলেন, কংক্রিটের ব্লক পরিবেশ বান্ধব, ব্যয় কম। লাখে ২০ হাজার টাকা সাশ্রয়, দুইজন শ্রমিক দিনে ২০০ ব্লক তৈরি করতে পারে। ব্লকের মাঝখানে ফাঁকা থাকায় তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে।রাউজান পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এম.এন আবছার বলেন, আমরা পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্যবহারের দাবি জানিয়ে আসছি। আমি জেনেছি রাউজানে জয়নীল বড়–য়া নামে এক ব্যক্তি কংক্রিট ব্লক দ্বারা গৃহ নির্মাণ করছেন। যেহেতু সিমেন্ট আর নুড়ি পাথর দিয়ে ব্লক তৈরি হয় সেহেতু ইটের মতো পুড়াতে হয়না। এটা পরিবেশ বান্ধব। কিন্তু এসব ব্লক এখনো খোলা বাজারে পাওয়া যাচ্ছেনা। সরকারী বা বেসরকারীভাবে ব্লক তৈরির স্থায়ী কারখানা স্থাপন করা গেলে ইটের ব্যবহার হ্রাস পাবে, পরিবেশ রক্ষা পাবে। এই প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘সরকারি নীতি, আদর্শ এবং সরকারের নিদের্শনা রয়েছে পরিবেশ বান্ধব ইট তৈরি ও ব্যবহার করা। আগামী ২০২৫ সালের মধ্যে প্রচলিত প্রথায় যে ইট তৈরি করা হয় এগুলো বন্ধ করে দিয়ে পরিবেশ বন্ধব ইট তৈরি করার সরকারী নির্দেশনা আছে। সে হিসেবে কংক্রিটের ব্লক ইটের গুরুত্ব বাড়বে। পর্যায়ক্রমে ২০১৫ সালে প্রচলিত ইটের ব্যবহার বন্ধ করা হবে এবং সরকারি কাজের ক্ষেত্রে শতভাগ কংক্রিটের ব্লক বা পরিবেশ বান্ধব ইটের বিকল্প ব্যবহার করা হবে।’

চুয়েট শিক্ষক সমিতির নির্বাচন ২০২০-২১ সম্পন্ন
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ২২ জানুয়ারি বুধবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ.টি.এম. শাহজাহান, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোঃ নাজমুল ইসলাম অপু নির্বাচিত হন। অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. স্বপন কুমার রায় এবং বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ২৭৭ জন ভোটারের (শিক্ষক) মধ্যে ২০৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রবাইয়াৎ তানভীর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)