শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গুনীজন » ড. অরূপ রতন চৌধুরী ও তার স্ত্রীকে গণসংবর্ধনা দিলেন বিশ্বনাথবাসী
প্রথম পাতা » গুনীজন » ড. অরূপ রতন চৌধুরী ও তার স্ত্রীকে গণসংবর্ধনা দিলেন বিশ্বনাথবাসী
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. অরূপ রতন চৌধুরী ও তার স্ত্রীকে গণসংবর্ধনা দিলেন বিশ্বনাথবাসী

---স্টাফ রিপোর্টার :: সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মাদক ও ধুমপান বিরোধী সংগঠন ‘মানস’র প্রতিষ্ঠাতা, ঢাকা বারডেম হাসাপাতালের দন্ত বিভাগের প্রধান, মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীকে সস্ত্রীক গণসংবর্ধনা প্রদান করেছেন তাঁর নিজ গ্রাম সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুরের বাসিন্দারা। তিনি ওই গ্রামের শেষ জমিদার শৈলেন্দ্র কুমার চৌধুরী ও প্রখ্যাত কথা সাহিত্যিক-শিক্ষাবীদ অধ্যাপক ড. মঞ্জুশ্রী চৌধুরীর দ্বিতীয় পুত্র।
গতকাল সোমবার দুপুরে স্থানীয় আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে ড. অরূপ রতন চৌধুরী সংবর্ধনা পরিষদ-আকিলপুরের উদ্যোগে তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়। গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। গণসংবর্ধনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জইনুদ্দিন, গীতা পাঠ করেন মঙ্গলগীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল আচার্য্য ও মানপত্র পাঠ করেন আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাসুদা আক্তার।
সংবর্ধনার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, কয়েক দশক পরে নিজের স্মৃতি বিজরিত গ্রামে এসে প্রাণটা যেন জুড়িয়ে গেল। আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে মন। আমি আমার এলাকার জন্যে কিছু করতে চাই। না করতে পারলে জীবনে বড় ধরণের একটা অতৃপ্তি থেকে যাবে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে যে কি যাদুকরী প্রভাব ছিল। সেই ভাষণে পাগলপারা হয়ে মুক্তিযুদ্ধে ছুটে যাই। একাত্তরের মে মাসে আমি আগরতলার কলেজ টিলাতে কিছুদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পর জুন মাসের প্রথম দিকে পৌঁছে যাই কলিকাতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
অরূপ রতন চৌধুরী সংবর্ধনা পরিষদের আহবায়ক মরম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় হিমেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সাবেক চেয়ারম্যান ও ড. অরূপরতন চৌধুরী সংবর্ধনা পরিষদের উপদেষ্টা লালা মিয়া, ড. অরূপ রতন চৌধুরীর সহধর্মিনী গৌরী চৌধুরী, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক একেএম ছিফত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহনুর হোসাইন, মুন একাডেমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পদকপ্রাপ্ত যুব সংগঠক আফিকুর রহমান আফিক, আকিলপুর গ্রামের সুভাষ চক্রবর্তী শংকর, ফরিদ মিয়া।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মদনমোহন কলেজের প্রভাষক মিহির মোহন, সিলেট বেতারের গীতিকার সরোয়ার হোসেন চেরাগ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার ফয়ছল আহমদ, গয়াছ উদ্দিন খান, মুরব্বী শামসুদ্দিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





গুনীজন এর আরও খবর

কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার

আর্কাইভ