শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বেীদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রি : রাজস্ব হারাচ্ছে সরকার
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রি : রাজস্ব হারাচ্ছে সরকার
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রি : রাজস্ব হারাচ্ছে সরকার

---উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে আবারও বালু ও মাটি বিক্রি করছে স্থানীয় কয়েকটি প্রভাবশালী মহল। কোনো ধরণের ইজারা ছাড়াই উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে দীর্ঘ কয়েক মাস ধরে এ ঘটনা ঘটছে। এর ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

এর আগে নবীগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করলে কিছু দিন বন্ধ ছিল এই বালু ও মাটি উত্তোলন কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, স্থানীয় ভ’মি অফিসকে ম্যানেজ করেই সরকারের সম্পদ চুরি করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের বুক চিড়ে প্রবাহিত কুশিয়ারা নদীতে বর্তমান সময়ে পানি না থাকায় কসবা ও চরগাঁও গ্রামে বিশাল চর জেগেছে। কয়েকমাস ধরে বিশাল স্থান নিয়ে জাগা এই চড়ে স্থানীয় ৪-৫টি সঙ্ঘবদ্ধ প্রভাবশালী চক্র কসবা ও চরগাঁ গ্রামের কুশিয়ারা নদীর ঘাট এলাকায় অবস্থান নিয়েছে। প্রতিদিন ওই সঙ্ঘবদ্ধ চক্রের ৪৫-৫০ জন শ্রমিক তারা নদীর চর কেটে ট্রাকে বালু ও মাটি তোলে দেন। বালুগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। আর মাটি বিক্রি করা হয় ভিটা বাড়ি ভরাটের জন্য। নদীর চর থেকে প্রতি ট্রাক বালুর দাম ৫০০ থেকে ৬০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিদিন ৫০-৬০ ট্রাক বালু বিক্রি করা হচ্ছে। আর প্রতি ট্রাক মাটি নেওয়া হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। প্রতিদিন ৭০-৮০ ট্রাক বালু মাটি করা হচ্ছে। কুশিয়ারা নদীর চরের বালু মাটি বিক্রি করে সঙ্ঘবদ্ধ কুচক্রী মহল লাভবান হলেও কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের ছত্রছায়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় নদীর চর কাটার ফলে আগামী দিনে বন্যার কবলে দীঘলবাক এলাকার আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করার সময়, কোদাল দিয়ে নদীর চর থেকে বালু কাটার সময় কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক ৬৫ বৎসরের এক বৃদ্ধ শ্রমিকের সাথে। তিনি বলেন, তোমরা কেনে আইছো কত বড় বড় রাগব বোয়াল আইয়া অখান তাকি ফিরিয়া গেছইন। তোমরা পত্রিকাত লেখিয়া কী হইবো !। পত্রিকায় লেক্কিয়া কিচ্ছু অইতো নায়,কামকা আইছো রে বাবা যাওগি যাও।

এক পর্যায়ে প্রতিবেদক কার কার নেতৃত্বে চর থেকে বালু কাটা হচ্ছে জানতে চাইতে নাম জানাতে অপারগতা প্রকাশ করে বালু কাটা বন্ধ করে শ্রমিকরা চলে যান। এদিকে বন্যা কবলিত এলাকা হিসেবে দীঘলবাক ইউনিয়নে গত বছর প্রায় কয়েক শতাধিক পরিবারের ঘর-বাড়ি পানির নিচে তলিয়ে যায়। ঝুকিঁপূর্ন এলাকা হওয়া সত্ত্বেও কী ভাবে প্রকাশ্যে এ ইউনিয়নে নদীর চর কেটে অবাধে বালু বিক্রি করা হচ্ছে এনিয়ে রয়েছে নানা প্রশ্ন । অন্যদিকে নদীর চর থেকে প্রকাশ্যে ক্ষমতার দাপটে সরকারি সম্পদ চুরি করে বিক্রি করার বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে নানা আলোচনা দেখা দিয়েছে !
---
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন,নদী মাতৃক আমাদের এই বাংলাদেশ । কিছু অসাধু লোকজনের কারণে নদীর চর কেটে বালু বিক্রি করার উৎসব চলছে। কুশিয়ারা নদীর একটি অংশ নবীগঞ্জের বন্যা কবলিত এলাকা হিসেবে চিহ্নিত দীঘলবাক ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত। একের পর এক নদীর চর কেটে বালু বিক্রি করার ফলে এলাকাটি বন্যা কবলিত এলাকা হিসেবে আরো বেশি ঝুকিঁপূর্ণ হয়ে উঠছে। তাই দ্রুত চর কাটা বন্ধে প্রশাসন সোচ্চার হবে বলে আশাবাদী।

স্থানীয় দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া বলেন, আমি শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে এবং আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়টি তোলে ধরবো।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, যারা বালু বিক্রি করছে তাদের সবার বিরুদ্ধে শীঘ্রই নিদিষ্ট বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ব্যবস্থা নেয়া হবে।

নবীগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে থেকে ৪০০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদ্রক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। গত মঙ্গলবার রাতে উল্লেখিত স্থান থেকে তাদের গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে ।

নবীগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করে মৌলভীবাজার উপজেলার শেরপুর আমরকোনা গ্রামের রফিক মিয়ার পুত্র ইকবাল (৩৫) ও নবীগঞ্জ উপজেলার মজলিস পুর গ্রামের মৃত ওয়ারিস মিয়ার পুত্র রোমান মিয়া (৩৭)কে ৪০০ পিছ ইয়াবসহ গ্রেফতার করা হয়।

অপর দিকে ওই দিন রাতেই পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র ১৫০ পিছ ইয়াবসহ মোঃ আল আমিন (২২ কে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)