শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় » আগামীকাল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আরেকটি ৩০ ডিসেম্বর মঞ্চস্থ না করার আহ্বান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » আগামীকাল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আরেকটি ৩০ ডিসেম্বর মঞ্চস্থ না করার আহ্বান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীকাল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আরেকটি ৩০ ডিসেম্বর মঞ্চস্থ না করার আহ্বান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী সভা শেষে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আরেকটি ৩০ ডিসেম্বর মঞ্চস্থ না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় এবং বলা হয় সিটি কর্পোরেশনের এই নির্বাচনও যদি ব্যর্থ হয় মানুষের ভোটের অধিকার আবার যদি অস্বীকৃত হয় তাহলে দেশ সংকটের আরো গভীর খাদেই নিপতিত হবে। প্রস্তাবে বলা হয় প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসী- পেশীবাজরা যদি ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে নির্বাচনের নামে আরেকটি গণতামাশা দেখা যাবে। প্রস্তাবে উল্লেক করা হয় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বর্তশান নির্বাচন কমিশন ও ভেঙ্গে পড়া নির্বাচনী ব্যবস্থার প্রতি খানিকটা আস্থা ফিরিয়ে আনার সুযোগ। নির্বাচন কমিশন আবারও এই সুযোগ নষ্ট করলে তাদেরকে বিচারের জন্য আইনের আওতায় আনা ছাড়া আর কোন পথ থাকবে না। প্রস্তাবে বলা হয়, স্থানীয় সরকারের এই নির্বাচনেও নির্বাচন কমিশন তার মেরুদ-ের পরিচয় দিতে পারেনি। বেশুমার অর্থব্যয়সহ নির্বাচন আচরণ বিধির বেপরোয়া লংঘনের শত শত অভিযোগ তারা আমলেই নেয়নি। প্রস্তাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ন্যূনতম মর্যাদা ফিরিয়ে আনারও দাবি জানানো হয়।

আজ শুক্রবার ৩১ জানুয়ারি পার্টির সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, স্নিগ্ধা সুলতানা ইভা, মোজাম্মেল হক, কেন্দ্রীয় সংগঠক রহিমা বেগম প্রমুখ।

সভায় গৃহীত আরেক প্রস্তাবে স্থলভাগ ও বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনে রাশিয়ার উত্তোলনকারী প্রতিষ্ঠান গাজপ্রম এর সাথে সরকারের সমঝোতা স্মারক জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং বলা হয়েছে দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে বিনা টেন্ডারে গাজপ্রমের সাথে এই চুক্তি একদিকে অস্বচ্ছ ও অন্যদিকে জাতীয় সম্পদের উপর বিদেশী সংস্থার কর্তৃত্বকে আরো জোরদার করবে। জাতীয় সংস্থা বাপেক্সকে এড়িয়ে এই চুক্তি জাতীয় সংস্থাকেও আরো দুর্বল করবে। প্রস্তাবে অনতিবিলম্বে গাজপ্রমের সাথে চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

সভায় গৃহীত আরেক প্রস্তাবে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় সরকারের নতজানু ভূমিকার কারণেই বিএসএফ এই বর্বরোচিত হত্যাকা- অব্যাহত রাখতে পারছে। প্রস্তাবে অনতিবিলম্বে এই হত্যাকা- বন্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ