শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় ২ শিক্ষকসহ ৯ জন বহিস্কার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় ২ শিক্ষকসহ ৯ জন বহিস্কার
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় ২ শিক্ষকসহ ৯ জন বহিস্কার

---গাইবান্ধা :: এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২ শিক্ষকসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন নকলে সহায়তা করার অপরাধে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সাহানারা পারভীন ও ক¤িপউটার প্রদর্শক সোহেল রানা নামে ২ জন শিক্ষককে বহিষ্কার করা হয়।
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে ৪ জন শিক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, জেলায় ১শ’ ৪টি কেন্দ্রে ২৩ হাজার ৫৮৭ এসএসসি পরীক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ২ হাজার ৭৩৫ জন, দাখিল ভোকেশনাল ৩৮৫ জন ও দাখিল পরীক্ষায় ৪ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

গাইবান্ধায় বাস চাপায় একজন নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া নামক এলাকায় বৃহস্পতিবার সকালে রাস্ত পারাপারের সময় ঢাকাগামী রুপা পরিবহনের একটি বাস চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল জোব্বার (৬০) নামে এক ব্যক্তির নিহত হয়েছে।
নিহত ব্যক্তি আব্দুল জোব্বার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নসুখ নকিরচর গ্রামের আলিম উদ্দিন প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপা পরিবহন বাসের চাপায় আব্দুল জোব্বার পিষ্ট হয়ে নিহত হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটি আটক করে ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।





আর্কাইভ