শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক আলপনা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক আলপনা
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক আলপনা

---ঝিনাইদহ :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে ২ কিলোমিটার সড়ক আলপনা আঁকা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে আলপনা আঁকার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এনডিসি খায়রুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, স্বপ্নচারু আর্ট স্কুলের পরিচালক চিত্র শিল্পী শাহীন চারুদেশ, চিত্র শিল্পী শফিক মাহমুদ, নিধির বিশ্বাসসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্বপ্নচারু আর্ট স্কুলের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পায়রা চত্বর, পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত আলপনা আঁকার কাজ করা হয়। রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় একুশের চিত্র। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থী তথা বর্তমান প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

ঝিনাইদহ জেলা জুড়েই ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে গিলে খাচ্ছে ফসলি জমি, করছে পুকুর খনন
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা জুড়েই ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে ফসলি জমিতে পুকুর খনন করছে। অপরিকল্পিত খননের মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে পানি নিষ্কাশন ব্যাবস্থা। সে মোতাবেক সাধুহাটি কৃষি খামারে এর প্রভাব পড়েছে। জানা গেছে, উপজেলার সাধুহাটি, মধুহাটি এবং সাগান্না ইউনিয়নের ফসলি জমিতে গত কয়েক মাসে প্রায় দেড় হাজার পুকুর খনন করা হয়েছে। তবে পুকুর খননে হুতারা অধিকাংশ জমির মালিক নন। অপরিকল্পি খননের কারনে জলাবদ্ধতায় দরিদ্র কৃষক জমি কন্টাক্ট দিতে বাধ্য হচ্ছে। মাগুরাপাড়া, নাথকুন্ডু, নলবিল, ছাইভাঙ্গা, ভেদুড়ি, বঙ্কিরা, চোরকোল, জিয়ালা, চান্দুয়ালি, মামুনশিয়া, কালিপোতা, বৈডঙ্গা, শ্যমনগর গ্রামের মাঠে পুকুর খনন করা হয়েছে। অথচ পুকুর খননের আগে মাঠ গুলোতে আখ, পাট, ধান, ছোলা, মসুরসহ ধানের আবাদ হত। এখন জনদুর্ভোগ ও হুমকীর মুখে প্রায় ২৫ হাজার হেক্টর ফসলি জমি। এবিষয়ে মধুহাটি ইউনিয়ন সহকারি ভূমি করকর্মকতা মোখলেচুর রহমান বলেন, আমার এখানে মামুনশিয়া একটি ১০-১২ ফটের খালে মাটি ফেলে ভরাটের অভিযোগ ওঠে। পরে সার্ভেয়ার নিয়ে খালের সিমানা করা হয়েছে। তবে আগে থেকে ভরাট করা হয়েছে। খনন করা দরকার খালটি। সরেজমিনে গিয়ে জানা গেছে, এই খালটি দিয়ে হাবোরকুড়, জুলারকুড়, প্রয়াতপুর, জুংড়িতলাসহ অত্র এলাকার কয়েটি বিলের পানি বর্ষা মৌসুমে বিল ভেদুড়িয়া হয়ে চিত্র নদিতে পড়ে। কিন্তু বিশেষ কওে দুই জন প্রভাবশালি একজন পুকুর খননে কন্টাক্ট দেয়ায় এবং অপরজন যাতাযাতের জন্য সম্প্রতি মাটি ভরাট একেবারেই সংকীর্ণ করেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আমরা সফলি জমি রক্ষার জন্য কৃষকদের সাথে কথা বলছি। তাদেরকে ভাল ও ক্ষতির দিক বোঝানো হচ্ছে। বিষটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা ভূমি কর্মকর্তা খান মো: আব্দুল্লাহ আল মাসুদ অফিসে এসে বিষয়টি জানার জন্য সাংবাদিকদের উপদেশ দিয়েছেন। ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে ফসলি জমিতে পুকুর খনন ও অপরিকল্পিত খননের মাটি ফেলে পানি নিষ্কাশন ব্যাবস্থা বন্ধ কারার বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার বদরুদ্দোজা শুভ বলেন, এ বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।

ঝিনাইদহে মহাসড়কে হাইড্রলিক হর্ণ জব্দ অবৈধ যান চলাচল বন্ধে জেলা ট্রাফিক পুলিশের চলছে ব্যাপক অভিযান
ঝিনাইদহ :: ঝিনাইদহে নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ জব্দ ও অবৈধ থ্রী হুইলারে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। এসময় প্রায় অর্ধ শতাধিক বাস,ট্রাক,থেকে নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ জব্দ,রেজিঃ বিহীন ৫ টি মোটরসাইকেল আটক,ইজিবাইকের টায়ার ফুটোকরন করা হয়। বৃহস্পতিবার ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা মহাসড়কের ছাগল ফার্মের পশ্চিমে এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিবুল,মোঃ জীবন,সেজান,শরিফুল ও তবিবুর। ঝিনাইদহ জেলার বারবার নির্বাচিত শ্রেষ্ঠ সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, ঝিনাইদহ পুলিশ সুপার স্যারের নির্দেশে মহাসড়কে অবৈধভাবে কোন থ্রী হুইলার যাতে চলতে না পারে এবং মানুষের শ্রবনশক্তির মারাত্মক ক্ষতিকারক নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ অপসারণ করছি এর ফলে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দূর্ঘটনা কম হবে। নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ,রেজিঃ বিহীন মোটরসাইকেল ও অবৈধ থ্রী হুইলার যাতে মেইন রোডে চলতে না পার তার জন্য ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অভিযান অব্যহত থাকবে।

ঝিনাইদহে হঠাৎ করে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ
ঝিনাইদহ :: ঝিনাইদহে হঠাৎ করে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। কুয়াশার কারণে কয়েক হাত দুরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। সকাল থেকে দেখা মেলেনি সুর্যের। কুশায়ার কারণে স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেছে তাপমাত্রা। সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। মাঠ ঘাটে কাজ করছেন কৃষকেরা। তবে কুয়াশার কারণে গম, ছোলা, মশুরীসহ ফসলের ক্ষতি হবে বলে আশংখা করছেন চাষীরা।

ঝিনাইদহে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ বিষয়ক আলোচনা সভা
ঝিনাইদহ :: বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যেগে ইজি টেকনোলজি লিমিটেড এর আয়োজনে ডিসি অফিসের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইল জেলার ইজজি টেকনোলজি লিমিটেড এর দায়িত্বরত লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মাহবুব আরা নীলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোঃ রবিউল ইসলাম। এছাড়াও জেলা শহরের কেসি কলেজ, ঝিনাইদহ কলেজ, নুরুন্নাহার মহিলা কলেজ, ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ, ফজর আলী স্কুল এন্ড কলেজ, পৌর মডেল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৫০ দিন ব্যাপী (২০০ ঘন্টা) প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদন কারীদের নূন্যতম এইচ. এস.সি বা সমমান পাশ হতে হবে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে গ্রাপিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভোলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং। সার্বিক যোগাযোগের জন্য ০১৮১৪-৯০৯৬৯৬ নং ফোন দেওয়া যেতে পারে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)