শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় উদ্বোধন করলেন আমু
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় উদ্বোধন করলেন আমু
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় উদ্বোধন করলেন আমু

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ‘মুজিববর্ষের অঙ্গীকার: দৃষ্টিনন্দন টেকসই শিক্ষা অবকাঠামো গড়া’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি আজ সোমবার দুপুরে ফলক উন্মোচন ও কেক কেটে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম আগে বিভাগীয় শহর বরিশাল থেকে পরিচালিত হতো। ঝালকাঠিতে দপ্তরটি চালু হওয়ায় কার্যক্রম পরিচালনা সহজতর হওয়াসহ সেবার মান বৃদ্ধি পাবে।
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা নিহত-১
ঝালকাঠি::ঝালকাঠির নেছারাবদ দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহম্মেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো একজন আহত হয়। সোমবার সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই ট্রলির সঙ্গে মাটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পেশকার বাড়ির আবদুল খালেকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আখেরী মোনাজাত শেষে মোটরসাইকেল চালক সিয়াম ও আরেকজন ব্যক্তি ভান্ডারিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকলের সংঘর্ষে দুইজনই আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সিয়ামের মৃত্যু হয়। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুইজনকে বরিশাল নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অর্ধ লক্ষ ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে
নেছারাবাদে আখেরী মুনাজাত অনুষ্ঠিত

ঝালকাঠি:: ঐতিহ্যবাহী ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের ২দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল শেষে ২৪ ফেব্রুয়ারী সোমবার ফজর নামাজের পর তানফীযী বয়ান ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। তানফীযী বয়ান ও মোনাজাত পরিচালনা করেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর একমাত্র ছাহেবজাদা, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। প্রায় অর্ধ লক্ষ ধর্মপ্রান মুসলিম, ভক্ত ও আশেকান মোনাজাতে অংশ নেয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শুরুহয় মাহফিলের আনুষ্ঠানিকতা প্রথম দিন থেকেই লাখো মুসল্লির সমাগমে মুখরিত থাকে গোটা বাসন্ডা এলাকা। দেশের সকল মহানগর, জেলা ও উপজেলা থেকে হযরত কায়েদ ছাহেব (রহ:) এর ভক্ত আশেকানরা যোগ দিয়েছেন এ মাহফিলে। গত ২ দিনে । মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ সাইয়্যেদ, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর মহাসচিব জনাব আলহাজ¦ হযরত মাওলানা ছাব্বির আহমেদ মুমতাজী, পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ হাফেজ ক্বারী মোঃ আবু ইউসুফ, হযরত শামসুল হক ফরিদপুরী রহ.-এর সাহেবজাদা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব এবং হযরত নেছারাবাদী হুজুরের সাহেবজাদা ও বাংলাদেশ ফোরকানিয়া বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আযীযুর রহমান তাকী (ছদর ছাহেব হুজুর)। এছাড়াও দেশের বিভিন্নস্থান থেকে আগত পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। মাহফিলের সভাপতি হযরত নেছারাবাদী হুজুর তার বয়ানে বলেনÑ‘মুসলমানের জীবনের লক্ষ্য একমাত্র আখেরাত, তবে দুনিয়াও পরিত্যাজ্য নয় বরং দুনিয়াকে আখেরাতের পরিপূরক হিসেবে গ্রহণ করতে হবে। বস্তুতঃ কলেমা তাওহীদের শিক্ষা বিচ্যুত হয়ে বিলাস ও দুর্নীতিমত্ততায় নিমজ্জিত হওয়ার ফলেই মুসলমান আজ জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে, অশান্তি ও বিশৃঙ্খলার আগুনে জ¦লছে।’ হুজুর আরো বলেনÑ‘কলেমা তাওহীদ মুমিনকে আদর্শের নিরীখে ঐক্যবদ্ধ হতে শেখায়, কলেমা তাওহীদ মুমিনকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবজাতির প্রতি সাম্যবাদী হতে শেখায়, কলেমা তাওহীদ মুমিনকে রসূলে পাক স. এর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে ইনসাফ কায়েম করতে শেখায়।





আর্কাইভ