শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান
শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের বাধঘাট এলাকায় খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে খালের প্রশস্ততা সংকুচিত হওয়ার পাশাপাশি পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বর্ষা মৌসুমে এ অঞ্চলের কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে এলাকার লোকজন আশঙ্কা করছেন।

স্থানীয়রা জানান, প্রায় শত বছরের পুরোনো এ খালটি পায়রা নদী থেকে উত্পন্ন হয়েছে। শুষ্ক মৌসুমে এ খালের পানি থেকে কৃষকেরা জমিতে সেচও দেন। খালটি উপজেলার কাকড়াবুনিয়া বাজার থেকে গাজীপুরা পর্যন্ত প্রায় সাত কি.মি লম্বা। বর্তমানে খালটির বিভিন্ন স্থানে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা নির্মাণে সেচ কাজের জন্য তেমন একটা ব্যবহার করতে পারছেন না কৃষকরা। প্রভাবশালীদের নির্মাণাধীন ওই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে চাষিদের ফসল উৎপাদন মারাত্মক হুমকিতে পড়বে বলে জানান স্থানীয়রা।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাকড়াবুনিয়া ইউনিয়নের বাধঘাট এলাকায় মৃত্যু এলেম উদ্দিন মেলকার এর ছেলে খলিলুর রহমান মেলকার কালভার্ট সংলগ্ন খালটির ভেতরের দিকে প্রায় ১০ ফুট পর্যন্ত কংক্রিটের ৬টি পিলার নির্মাণ করেছে। বহুতল ভবন নির্মাণের ফাউন্ডেশন ঢালাই দিয়ে পিলারের এর উপরে ফ্লোরের কাজ সম্পন্ন হয়েছে এবং পিলারগুলোর ওপরে বাড়তি রডও রাখা হয়েছে। ওই স্থানে পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এসব স্থাপনা নির্মাণের জন্য খালের প্রায় ১ শতাংশ জায়গা দখল করা হয়েছে।

এ ব্যাপারে মোঃ খলিল মেলকারের সঙ্গে কথা বললে তিনি জানান, স্থাপনা নির্মাণের জন্য কোনো অনুমতি নেয়া হয়নি। খালের মধ্যে আমাদের নিজেদের জমি রয়েছে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এসে কাজ বন্ধের নির্দেশ প্রদান করে।

উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা সার্ভেয়ারকে জমি পরিমাপ করে খালের ভিতরে যদি স্থাপনা নির্মান করা হয় তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)